বিবেক

বিবেক [ bibēka ] বি. 1 ধর্ম ও অধর্মের, পাপ ও পুণ্যের কিংবা উচিত ও অনুচিতের পার্থক্য নির্ণয়ে মানুষের অন্তর্নিহিত শক্তি বা বিচারবোধ; 2 পাপ-পুণ্য বা উচিত-অনুচিত সম্পর্কে অন্তর্দৃষ্টি; 3 সদসত্-বিচার; 4 বৈরাগ্য; 5 (সচ. যাত্রা বা পালা গানে) মানুষের বিচারবুদ্ধি জাগ্রতকারী বা সচেতনকারী গায়কবিশেষ। [সং. বি + √ বিচ্ + অ]। বিবেকবান বিণ. পাপ-পুণ্য বা ন্যায়-অন্যায় সম্পর্কে অন্তর্দৃষ্টিসম্পন্ন। বিবেকবুদ্ধি বি. বিবেক অনুযায়ী বুদ্ধি (নিম্নশ্রেণির প্রাণীদের বিবেকবুদ্ধি নেই)। বিবেকহীন বিণ. বিবেক নেই এমন। বিবেকী (-কিন্) বিণ. বিবেকসম্পন্ন (বিবেকী শিল্পী)।

বিবৃত্ত

বিবৃত্ত [ bibṛtta ] বিণ. 1 ঘূর্ণিত; 2 পরাবৃত্ত; 3 প্রত্যাবৃত্ত। [সং. বি + √ বৃত্ + ত]। বিবৃত্তি বি. ঘূর্ণন; চক্রবত্ ভ্রমণ।

বিবৃতি

বিবৃতি বি. বর্ণনা, বিবরণ, ব্যাখ্যা; উন্মুক্ত বা প্রসারিতকরণ, সাধারণের জ্ঞাতার্থে বিবৃতি, statement.

বিবৃত

বিবৃত [ bibṛta ] বিণ. 1 বর্ণিত (সংক্ষেপে বিবৃত করো); 2 ব্যাখ্যাত; 3 উন্মুক্ত (বিবৃত ধ্বনি); 4 প্রসারিত (বিবৃত মুখ, বিবৃত দ্বার)। [সং. বি + √ বৃ + ত]। বিবৃতি বি. বর্ণনা, বিবরণ, ব্যাখ্যা; উন্মুক্ত বা প্রসারিতকরণ, সাধারণের জ্ঞাতার্থে বিবৃতি, statement.

বিবুধ

বিবুধ [ bibudha ] বি. 1 পণ্ডিত (বিবুধমণ্ডলী); 2 দেবতা। [সং. বি + √ বুধ্ (=জানা) + অ]।

বিবিধার্থ

বিবিধার্থ বি. নানারকম অর্থ; বিভিন্ন অর্থ। ☐ বিণ. বিবিধ অর্থযুক্ত বা অর্থসংবলিত।

বিবিধ

বিবিধ [ bibidha ] বিণ. নানারকম। [সং. বি (=বিভিন্ন) + বিধা]। বিবিধার্থ বি. নানারকম অর্থ; বিভিন্ন অর্থ। ☐ বিণ. বিবিধ অর্থযুক্ত বা অর্থসংবলিত।

বিবিক্ষা

বিবিক্ষা [ bibikṣā ] বি. প্রবেশের ইচ্ছা। [সং. √ বিশ্ + সন্ + অ + আ]। বিবিক্ষু বিণ. প্রবেশ করতে ইচ্ছুক।