অনুকূল

অনুকূল [ anukūla ] বিণ. ১. সহায়, সাহায্য করে এমন। (অনুকূল পরিস্হিতি); ২. সদয় (‘আজু বিহি মোহে অনুকূল হোয়ল’: বিদ্যা.)। বি. আনুকূল্য, সমর্থন (প্রস্তাবের অনুকূলে ভোট দেওয়া)। [সং. অনু + কূল]।

অনিত্য

অনিত্য [ anitya ] বিণ. ১. অস্হায়ী, স্হায়ী নয় এমন; ২. নশ্বর। [সং. ন + নিত্য]। বি. অনিত্যতা।

অনুকার্য

অনুকার্য–বিণ. নকল বা অনুসরণ করার যোগ্য।

অনিচ্ছু

অনিচ্ছু, অনিচ্ছুক–বিণ. অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন।

অনিচ্ছাকৃত

অনিচ্ছাকৃত–বিণ. বিনা ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে এমন (অনিচ্ছাকৃত ত্রুটি)।

অনুকারী

অনুকারী (-রিন্) বিণ. ১. নকলকারী, অনুকরণকারী; ২. সদৃশ।

অনুকারশব্দ

অনুকারশব্দ–বি. ধ্বনির অনুকরণে ব্যবহৃত শব্দ, onomatopoeia, যথা বইটই, গাছটাছ।

অনিচ্ছা

অনিচ্ছা [ anicchā ] বি. ১. ইচ্ছার অভাব; ২. অরুচি; ৩. অসম্মতিচ ৪. ঔদাসীন্য> [সং. ন + ইচ্ছা]।