বিমনস্ক

বিমনস্ক, বিমনা [ bimanaska, bimanā ] (-নস্) বিণ. 1 অন্যমনস্ক; 2 উদ্বিগ্নচিত্র; 3 বিষণ্ণ। [সং. বি + মনস্ক, মনস্]।

বিমথিত

বিমথিত [ bimathita ] বিণ. 1 দলিত (শত্রুসৈন্যদলকে বিমথিত করা); 2 বিধ্বস্ত। [সং. বি + মথিত]।

বিমণ্ডিত

বিমণ্ডিত [ bimaṇḍita ] বিণ. বিশেষভাবে সজ্জিত বা অলংকৃত বা শোভিত। [সং. বি + মণ্ডিত]।

বিম

বিম [ bima ] বি. পাকা বাড়ির ছাদকে ধরে রাখার জন্য তৈরি কড়িবিশেষ। [ইং. beam]।

বিভ্রাট

বিভ্রাট [ bibhrāṭa ] বি. 1 (বাং.) সংকট, আপদ; 2 গোলযোগ, ঝামেলা, ঝঞ্ঝাট; 3 আকস্মিক দুর্ঘটনা। [সং. বিভ্রাট্ (=অলেকারভূষিত)-বাংলায় অর্থান্তরিত।

বিভ্রান্তি

বিভ্রান্তি বি. 1 বিভ্রান্ত ভাব; বিমূঢ়তা; 2 সংশয়, ভ্রান্তি (জনমনে বিভ্রান্তি স়ৃষ্টি করা); 3 ত্বরা।

বিভ্রম

বিভ্রম [ bibhrama ] বি. 1 ভ্রান্তি (দৃষ্টিবিভ্রম); 2 (প্রধানত প্রণয়জনিত) মানসিক চাঞ্চল্য বা বিমূঢ়তা; 3 লীলা; 4 বিলাস; 5 শোভা। [সং. বি + ভ্রম]। বিভ্রান্ত বিণ. বিভ্রমযুক্ত; বিমূঢ়। বিভ্রান্তি বি. 1 বিভ্রান্ত ভাব; বিমূঢ়তা; 2 সংশয়, ভ্রান্তি (জনমনে বিভ্রান্তি স়ৃষ্টি করা); 3 ত্বরা।

বিভোল

বিভোর, বিভোল [ bibhōra, bibhōla ] বিণ. 1 মুগ্ধ, আত্মহারা (‘আজি বিভোর রাতে’: রবীন্দ্র; ভাবে বিভোর); 2 আবিষ্ট, অচেতন। [< সং. বিহ্বল]।

বিভোর

বিভোর, বিভোল [ bibhōra, bibhōla ] বিণ. 1 মুগ্ধ, আত্মহারা (‘আজি বিভোর রাতে’: রবীন্দ্র; ভাবে বিভোর); 2 আবিষ্ট, অচেতন। [< সং. বিহ্বল]।