বিমানঘাঁটি
বিমানঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্হাসংবলিত উড়ান ও অবতরণের স্হান, aerodrome, airbase.
বিমান
বিমান [ bimāna ] বি. 1 এরোপ্লেন প্রভৃতি আকাশগামী যান; 2 সপ্ততল প্রাসাদ; 3 আকাশ (বিমানপথ)। [সং. বি + √ মন্ + অ]। বিমানঘাঁটি বি. বিমানপোতের বা এরোপ্লেনের মেরামতি ব্যবস্হাসংবলিত উড়ান ও অবতরণের স্হান, aerodrome, airbase. বিমানচারী ( রিন্) বি. বিণ. বিমানচালক বা বিমানযাত্রী। বিমানডাক বি. বিমানে বাহিত ডাক, airmail. বিমানবন্দর বি. বিমানপোতের ওড়া ও নামার জায়গা, airport. বিমানবল, বিমানবাহিনী বি. বৈমানিক সৈন্যবাহিনী, airforce. বিমানবাহী (-হিন্) বিণ. বিমান বহন করে এমন (বিমানবাহী জাহাজ)। বিমানবিধ্বংসী বিণ. (শত্রুর) বিমানপোত ধ্বংস করতে পারে এমন (বিমানবিধ্বংসী) বোমা)। বিমানসেবিকা বি. বিমানপোতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য বিধানকারিণী মহিলা কর্মী, air-hostess.
বিমাতৃসুলভ
বিমাতৃসুলভ [ bimātṛ-sulabha ] বিণ. 1 বিমাতার আচরণ-সংক্রান্ত; 2 (আল.) উপেক্ষাযুক্ত (কর্তৃপক্ষের বিমাতৃসুলভ আচরণ)। [সং. বিমাতৃ + সুলভ]।
বিমা
বিমা, (বর্জি.) বীমা [ bimā, (barji.) bīmā ] বি. কিস্তিতে কিস্তিতে প্রদেয় চাঁদার বিনিময়ে নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কিংবা মৃত্যু বা দুর্ঘটনা ঘটলে মেয়াদের পূর্বেই জীবন সম্পত্তি বা মূল্যবান দ্রব্যাদির ক্ষতিপূরণবাবদ অর্থ পাবার চুক্তি, insurance. [ফা. বিমাহ্]। বিমাপত্র বি. বিমার দলিল, insurance policy.