ব বিলীন বিলীন [ bilīna ] বিণ. 1 মিলিয়ে গেছে এমন (অতীতের গর্ভে বিলীন, শুন্যে বিলীন); 2 সম্পূর্ণ লুপ্ত, অন্তর্হিত বা মগ্ন (সম্ভাবনা বিলীন হয়ে যাওয়া)। [সং. বি + লীন]।
ব বিলিয়ার্ড বিলিয়ার্ড [ biliẏārḍa ] বি. কাপড়ে ঢাকা এবং পকেটযুক্ত টেবিলে নানা রঙের বল ও দণ্ড নিয়ে পাশ্চাত্য খেলাবিশেষ। [ইং. billiards]।
ব বিলিখন বিলিখন [ bilikhana ] বি. 1 খনন, বিদারণ; 2 আঁচড়ানো। [সং. বি + লিখন]। বিলিখিত বি. বিলিখন করা হয়েছে এমন।
ব বিলি বিলি [ bili ] বি. 1 বিতরণ (চিঠি বিলি করা); 2 বন্দোবস্ত, খাজনার বিনিময়ে প্রদান (জমি বিলি); 3 সম্পাদনের দায়িত্ব অর্পণ বা বণ্টন (কাজ বিলি); 4 শৃঙ্খলা। [বাং. √ বিলা + ই]। বিলিবন্দোবস্ত বি. খাজনার বিনিময়ে প্রদান (জমির বিলি-বন্দোবস্ত এখনও সম্পূর্ণ হয়নি)।
ব বিলাসী বিলাসী (-সিন্) বিণ. 1 বিলাসপরায়ণ, সুখভোগ বা শৌখিন জীবনযাপনে অভ্যস্ত; 2 অনুরাগী স্বামী বা পতি (‘ঊর্মিলা-বিলাসী’: মধু.)।