বিশ্বভাষা

বিশ্বভাষা বি. পৃথিবীর সকল স্হানের ও মানুষের মধ্যে প্রচলিত একই ভাষা।

বিশ্বভ্রাতৃত্ব

বিশ্বভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য।

বিশ্বমৈত্রী

বিশ্বমৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব।

বিশ্বমূর্তি

বিশ্বরূপ, বিশ্বমূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর।

বিশ্বরূপ

বিশ্বরূপ, বিশ্বমূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর।