বিশ্বজনীন

বিশ্বজনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। ☐ বি. যজ্ঞবিশেষ। বি. বিশ্বজনীনতা।

বিশ্বজোড়া

বিশ্বজোড়া বিণ. পৃথিবীব্যাপী (‘বিশ্বজোড়া ফাঁদ পেতেছ’: রবীন্দ্র)।

বিশ্বতোমুখী

বিশ্বতোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)।

বিশ্বদেব

বিশ্বদেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ।

বিশ্বনিন্দুক

বিশ্বনিন্দুক (অপ্র.) বিশ্বনিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে।

বিশ্বপা

বিশ্বপা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি।