ব বিসরা বিসরা [ bisarā ] ক্রি. (ব্রজ. ও প্রা. কা.) ভুলে যাওয়া, বিস্মৃত হওয়া (‘তোহে বিসরি মন তাহে সমর্পিনু’: বিদ্যা)। [সং. বি + √ স্মৃ + বাং. আ]। বিসরল ক্রি. বিস্মৃত হল। বিসরিত বিণ. বিস্মৃত।
ব বিসমিল্লাহ বিসমিল্লা, বিসমিল্লাহ্ [ bisa-millā, bisa-millāh ] বি. কার্যারম্ভে আল্লার নামে দোহাই। [আ. বিসমিল্লাহ্]. বিসমিল্লায় গলদ — আরম্ভেই ভুল বা ত্রুটি।
ব বিসমিল্লা বিসমিল্লা, বিসমিল্লাহ্ [ bisa-millā, bisa-millāh ] বি. কার্যারম্ভে আল্লার নামে দোহাই। [আ. বিসমিল্লাহ্]. বিসমিল্লায় গলদ আরম্ভেই ভুল বা ত্রুটি।
ব বিসদৃশ বিসদৃশ [ bisadṛśa ] বিণ. 1 অন্যরকম; 2 বিপরীত; 3 বিরুদ্ধ; 4 সামঞ্জস্যহীন (বিসদৃশ আচরণ)। [সং. বি + সদৃশ]।
ব বিসংবাদ বিসংবাদ [ bisambāda ] বি. 1 বিরোধ (বাদ-বিসংবাদ); 2 মতানৈক্য; 3 অমিল। [সং. বি + সম্ + √ বদ্ + অ]। বিসংবাদিত বিণ. বিরোধ বা প্রতিবাদের বিষয়ীভূত, যা নিয়ে বিরোধ হচ্ছে। বিসংবাদী (-দিন্) বিণ. বিসংবাদকারী; বিরুদ্ধবাদী, প্রতিপক্ষ।