বিস্বাদ

বিস্বাদ [ bisbāda ] বিণ. 1 স্বাদহীন; 2 খেতে ভালো লাগে না এমন; 3 (আল.) আকর্ষণশূন্য (জীবন এখন বিস্বাদ লাগছে)। [সং. বি + স্বাদ]।

বিস্বন

বিস্বন [ bisbana ] বি. 1 বিকট বা বিরাট শব্দ; 2 পূরকধ্বনি, allophone. [সং. বি + স্বন]। বিস্বনভেদ বি. পূরকধ্বনির পার্থক্য, allophonic variation.

বিস্ফোরক

বিস্ফোরক বিণ. সহসা জ্বলে ওঠে এমন। ☐ বি. ওইরকম পদার্থ, explosive. বিস্ফোরিত বিণ. সহসা সশব্দে ফেটে গেছে বা জ্বলে উঠেছে এমন।

বিস্ফোরণ

বিস্ফোরণ [ bisphōraṇa ] বি. 1 সহসা সশব্দে ফেটে যাওয়া (বোমা বিস্ফোরণ); 2 জ্বলে ওঠা; 3 ভয়াবহ আকার ধারণ করা (জনসংখ্যার বিস্ফোরণ); 4 (আল.) আকস্মিকভাবে ফেটে পড়া (পরিস্হিতি বিস্ফোরণের মুখে)। [সং. বি + √ স্ফুর্ + ণিচ্ + অন]। বিস্ফোরক বিণ. সহসা জ্বলে ওঠে এমন। ☐ বি. ওইরকম পদার্থ, explosive. বিস্ফোরিত বিণ. সহসা সশব্দে ফেটে গেছে বা জ্বলে উঠেছে এমন।

বিস্ফোটক

বিস্ফোট, বিস্ফোটক [ bisphōṭa, bisphōṭaka ] বি. ফোড়া, স্ফোটক। [সং. বি + √ স্ফুট্ + অ, ক (স্বার্থে)]।

বিস্ফোট

বিস্ফোট, বিস্ফোটক [ bisphōṭa, bisphōṭaka ] বি. ফোড়া, স্ফোটক। [সং. বি + √ স্ফুট্ + অ, ক (স্বার্থে)]।

বিস্ফুরিত

বিস্ফুরিত বিণ. কম্পিত (ক্রোধে অধর বিস্ফুরিত); স্ফীত; দীপ্ত।

বিস্ফুরণ

বিস্ফুরণ [ bisphuraṇa ] বি. 1 কম্পন; 2 হঠাত্ প্রকাশিত হওয়া বা দীপ্তি পাওয়া (আগ্নেয়গিরির বিস্ফুরণ)। [সং. বি + √ স্ফুর্ + অন]। বিস্ফুরিত বিণ. কম্পিত (ক্রোধে অধর বিস্ফুরিত); স্ফীত; দীপ্ত।

বিস্ফারিত

বিস্ফারিত বিণ. বিকশিত; প্রসারিত বা বিস্তারিত (বিস্ময়-বিস্ফারিত নেত্র)। বিপ. সংকুচিত।