অ অনুচ্ছেদ অনুচ্ছেদ [ anucchēda ] বি. ১. প্রবন্ধ বা অন্যান্য গদ্য রচনার বিভাগবিশেষ, প্যারাগ্রাফ; ২. ধারা, article (স. প.)। [সং. অনু + ছেদ]।
অ অনুচ্চারণীয় অনুচ্চারণীয়, অনুচ্চার্য–বিণ. উচ্চারণের অযোগ্য, উচ্চারণ করা যায় না বা উচিত নয় এমন; অকথ্য।
অ অনির্ণীত অনির্ণীত [ anirņīta ] বিণ. নির্ণয় বা নির্ধারণ করা হয়নি এমন। [সং. ন (অ) + নির্ণীত]। বিণ. অনির্ণেয়।
অ অনুচ্চার অনুচ্চার [ anuccāra ] বিণ. উচ্চারিত নয় এমন, অনুচ্চারিত, প্রকাশহীন (অনুচ্চার কামনা) [সং. ন + উদ্ + √ চারি + অ]। বিণ. অনুচ্চারণীয়, অনুচ্চার্য, অনুচ্চারিত।
অ অনিরূপিত অনিরূপিত [ anirūpita ] বিণ. নিরূপণ করা বা নির্দিষ্ট করা হয়নি এমন; নির্ণয় করা হয়নি এমন; নিশ্চিত নয় এমন (এর জন্য কে দায়ী তা এখনও অনিরূপিত আছে)। [সং. ন (অ) + নিরূপিত]।