বুদ্ধি

বুদ্ধি [ buddhi ] বি. 1 বোধ (স্বার্থবুদ্ধি, শুভবুদ্ধি); 2 বিচারশক্তি, মনের যে বৃত্তির দ্বারা সিদ্ধান্তে উপনীত হওয়া যায়; 3 জানার বা বোঝার ক্ষমতা (বুদ্ধিমান লোক); 4 মনোবৃত্তি, মতি (দুর্বুদ্ধি, পাপবুদ্ধি); 5 পরামর্শ, মন্ত্রণা (কে এমন বুদ্ধি দিল?); 6 কৌশল, ফন্দি (টাকা আদায়ের বুদ্ধি)। [সং. √ বুধ্ + তি]। বুদ্ধি খাটানো ক্রি. বি. মতলব করা, ফন্দি করা। বুদ্ধিগম্য, বুদ্ধিগ্রাহ্য বিণ. বুদ্ধি দিয়ে জানা বা বোঝা যায় এমন। বুদ্ধিচাতুর্য বি. সূক্ষ্ম বুদ্ধি, বুদ্ধিকৌশল। বুদ্ধিজীবী (-বিন্) বিণ. বি. বুদ্ধিবলে বা বুদ্ধির কাজ করে জীবিকা অর্জন করে এমন; লেখাপড়া, বিদ্যাচর্চা বা বিদ্যাদান করাই যাঁদের প্রধান বৃত্তি। বুদ্ধিতে বৃহস্পতি (দেবগুরু বৃহস্পতির মতো) অত্যন্ত বুদ্ধিমান।...

বুদ্ধ

বুদ্ধ [ buddha ] বিণ. 1 জ্ঞানপ্রাপ্ত, উদ্বোধিত; 2 জ্ঞানী; 3 জাগরিত। ☐ বি. বৌদ্ধধর্মপ্রচারক বুদ্ধদেব, গৌতম, সিদ্ধার্থ। [সং. √ বুধ্ + ত]। বুদ্ধত্ব বি. বুদ্ধের ভাব বা অবস্হা। বুদ্ধপূর্ণিমা বি. বৈশাখ মাসের পূর্ণিমা।

বুথ

বুথ [ butha ] বি. 1 ভোট দেবার জন্য নির্দিষ্ট ঘর (বুথ দখল); 2 অস্হায়ী দোকান-ঘর। [ইং. booth]।

বুড়োধাড়ি

বুড়োধাড়ি [ buḍ়ō-dhāḍ়i ] বি. বিণ. (নিন্দায়) যথেষ্ট বয়ঃপ্রাপ্ত কিন্তু অকর্মণ্য (বুড়োধাড়ি ছেলে)। [বাং. বুড়ো + ধাড়ি]।

বুড়োমি

বুড়োপনা, বুড়োমি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি।

বুড়োপনা

বুড়োপনা, বুড়োমি বি. বৃদ্ধ না হয়েও বৃদ্ধের মতো আচরণ; পাকামি, জ্যাঠামি।

বুড়ুটে

বুড়োটে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো।

বুড়োটে

বুড়োটে, বুড়ুটে বিণ. বুড়োর তুল্য (বুড়োটে স্বভাব); প্রায় বুড়ো।