বৃতি

বৃতি বি. 1 বরণ, সসম্মানে নিয়োগ; 2 প্রার্থনা; 3 আবৃত বা আচ্ছাদিত করা; 4 বেড়া, বেষ্টনী; 5 ফুলের বহিরাবরণ, calyx (বি.প.)।

বৃক্ষ

বৃক্ষ [ bṛkṣa ] বি. শিকড় কাণ্ড ও শাখাযুক্ত উদ্ভিদ, গাছ, তরু। [সং. √ বৃক্ষ্ + অ, অথবা √ ব্রশ্চ্ + ক্স]। বৃক্ষচর বিণ. বৃক্ষে বিচরণকারী। বৃক্ষচ্ছায় বি. গাছের ছায়া; বৃক্ষশ্রেণির ছায়া। বৃক্ষচ্ছায়া বি. গাছের ছায়া। বৃক্ষবাটিকা বি. উদ্যান, বাগানবাড়ি। বৃক্ষাগ্র বি. তরুশির, গাছের ডগা বা আগা। বৃক্ষদনী বি. পরগাছা। বৃক্ষান্তরাল বি. গাছের আড়াল।

বৃক্ক

বৃক্ক [ bṛkka ] বি. তলপেটে অবস্হিত মূত্র-নিঃসারক যন্ত্র, kidney (বি.প.)। [সং. তু. বুক্ক]।