বেদাঁড়া

বেদাঁড়া, বেদড়া [ bēdān̐ḍ়ā, bēdaḍ়ā ] বিণ. 1 রীতিবহির্ভূত, বেদস্তুর; 2 বিপরীত স্বভাববিশিষ্ট; 3 গোঁয়ার ও স্বেচ্ছাচারী; 4 দুষ্টস্বভাব। [ফা. বে + বাং. দাঁড়া-তু. ফা. বদরাহ্]।

বেদস্তুর

বেদস্তুর [ bēdastura ] বিণ. নিয়মবিরুদ্ধ বা প্রথাবিরুদ্ধ, নিয়মবহির্ভূত। [ফা. বে + দস্তুর]।

বেদলীয়

বেদলীয় বিণ. 1 ভিন্ন দলের অন্তর্ভুক্ত বা সম্পর্কিত; 2 শত্রুপক্ষীয়, বিপক্ষীয়।

বেদল

বেদল [ bēdala ] বি. 1 ভিন্ন বা অন্য দল; 2 বিপক্ষ, শত্রুপক্ষ। ☐ বিণ. দলছাড়া (হাতিটা বেদল হয়ে পড়েছে)। [ফা. বে + সং. দল]। বেদলীয় বিণ. 1 ভিন্ন দলের অন্তর্ভুক্ত বা সম্পর্কিত; 2 শত্রুপক্ষীয়, বিপক্ষীয়।

বেদরদি

বেদরদি [ bēdaradi ] বিণ. বি. দরদ বা সমবেদনা নেই এমন (বেদরদি হিয়া)। [ফা. বে + দর্দ + বাং. ই]।

বেদরকারি

বেদরকারি [ bēdara-kāri ] বিণ. অদরকারি, প্রয়োজনীয় নয় এমন (বেদরকারি কাগজপত্র)। [ফা. বে + দরকার + বাং. ই]।

বেদম

বেদম [ bēdama ] বিণ. 1 দম ফুরিয়ে গেছে এমন (ছুটে ছুটে বেদম হয়ে পড়েছে); 2 শ্বাসরোধী, ঊর্ধ্বশ্বাস (বেদম ছুট); 3 নিঃশ্বাস ফেলারও সময় পাওয়া যায় না এমন, নিরবকাশ (বেদম কাজ); 4 শ্বাস বা প্রাণবায়ু বার করে দেয় এমন মারাত্মক (বেদম প্রহার); 5 শ্বাস নেওয়ার জন্যও থামে না এমন (বেদম খাওয়া, বেদম ভোজন)। [ফা. বে + দম]।

বেদখলি

বেদখলি বিণ. 1 অন্যায়ভাবে অধিকৃত; 2 হাতছাড়া হয়ে গেছে এমন।

বেদখল

বেদখল [ bēdakhala ] বিণ. 1 অধিকারচ্যুত; 2 হাতছাড়া (জমিটা বেদখল হয়ে গেল)। [ফা. বে + আ. দখ্ল্]। বেদখলি বিণ. 1 অন্যায়ভাবে অধিকৃত; 2 হাতছাড়া হয়ে গেছে এমন।