অ অনুদ্ভিন্ন অনুদ্ভিন্ন [ anudbhinna ] বিণ. ১. (মাটি) ভেদ করে ওঠেনি এমন; অনুদ্গত; ২. অপরিস্ফুট; ৩. পূর্ণরূপে প্রকাশ পায়নি এমন (অনুদ্ভিন্ন যৌবন)। [সং. ন + উদ্ভিন্ন]।
অ অনুদিন অনুদিন [ anu-dina ] অব্য ক্রি-বিণ. প্রতিদিন, দিনের পর দিন (‘অনুদিন করিও যতন’: ক. ক.]। [সং. অনু + দিন]।
অ অনুদিত অনুদিত১ [ anudita১. ] বিণ. উদিত হয়নি এমন; অপ্রকাশিত। [সং. ন (অন্) + উদিত = উদ্ + √ ই + ত]। অনুদিত২ [ anudita২. ] বিণ. অকথিত, অনুক্ত, বলা হয়নি এমন। [সং. ন (অন্) + উদিত = √ বদ্ + ত]।
অ অনুদার অনুদার [ anudāra ] বিণ. উদার নয় এমন, সংকীর্ণমনা, হীনচেতা, নীচাশয়; কৃপণ। [সং. ন (অন্) + উদার]।
অ অনুদাত্ত অনুদাত্ত [ anudātta ] বিণ. উদাত্ত বা উচ্চস্বরবিশিষ্ট নয় এমন। বি. নিম্নস্বর। [সং. ন (অন্) + উদাত্ত]।
অ অনুত্তীর্ণ অনুত্তীর্ণ [ anuttīrņa ] বিণ. উত্তীর্ণ হয়নি এমন; অকৃতকার্য, ব্যর্থ। [সং. ন (অন্) + উত্তীর্ণ]।
অ অনুত্তর অনুত্তর [ anuttara ] বিণ. ১. যার চেয়ে উত্তর অর্থাত্ উত্তম আর কিছু নেই এমন, শ্রেষ্ঠ; ২. নিরুত্তর, নীরব; ৩. উত্তর দিক নয় এমন, উত্তর বাদে অন্য দিক; ৪. উত্তীর্ণ হয় না এমন (অনুত্তর বিবাহ সম্বন্ধ)। [সং. ন (অন্) + উত্তর]।