বেহালা

বেহালা [ bēhālā ] বি. চারটি তারযুক্ত ছড়ের বাদ্যযন্ত্রবিশেষ। [পো. viola]।

বেহাল

বেহাল [ bēhāla ] বি. 1 দুর্দশা, দুরবস্হা; 2 নিয়ন্ত্রণের অসাধ্য অবস্হা; 3 বিশৃঙ্খলা। ☐ বিণ. 1 দুর্দশাগ্রস্ত; 2 নিয়ন্ত্রণের অসাধ্য (নৌকোর বেহাল অবস্হা); 3 বিশৃঙ্খল (বিদ্যুতের বেহাল অবস্হা)। [ফা. বে + আ. হাল]।

বেহারা

বেহারা [ bēhārā ] বি. পালকিবাহক, কাহার। [ইং. bearer তু. সং. বাহক]।

বেহায়া

বেহায়া [ bēhāẏā ] বিণ. নির্লজ্জ। [ফা. বে + আ. হায়া]। বেহায়াপনা বি. নির্লজ্জতা, নির্লজ্জ আচরণ।

বেহান

বেহান [ bēhāna ] বি. পুত্র বা কন্যার শাশুড়ি। [বাং. বেহাই + ইনী > বেহাইনী > বেহাইন]।

বেহাত

বেহাত [ bēhāta ] বিণ. 1 হাতছাড়া (সম্পত্তি বেহাত হওয়া); 2 পরহস্তগত। [ফা. বে + বাং. হাত]।

বেহাগ

বেহাগ [ bēhāga ] বি. সংগীতের রাত্রিকালীন রাগবিশেষ। [হি. বিহাগ]।

বেহাই

বেহাই [ bēhāi ] বি. পুত্রের বা কন্যার শ্বশুর। [সং. বৈবাহিক]। স্ত্রী. বেহান।

বেহদ্দ

বেহদ্দ [ bēhadda ] বিণ. বিণ-বিণ. বেজায়, অত্যন্ত, অধিক, জবর (বেহদ্দ পরিশ্রম)। [ফা. বে + আ. হদ্দ্]।