ব বৈপিত্রেয় বৈপিত্র, বৈপিত্রেয় [ baipitra, baipitrēẏa ] বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]।
ব বৈপিত্র বৈপিত্র, বৈপিত্রেয় [ baipitra, baipitrēẏa ] বিণ. এক মাতার গর্ভে কিন্তু ভিন্ন পিতার ঔরসে জাত। [সং. বিপিতৃ + অ, এয়]।
ব বৈপরীত্য বৈপরীত্য [ baiparītya ] বি. 1 বিপরীত ভাব (স্বভাবের বৈপরীত্য); 2 বিরুদ্ধতা (প্রকৃতির বৈপরীত্য); 3 বিপর্যয়। [সং. বিপরীত + য]।
ব বৈনাশিক বৈনাশিক [ baināśika ] বিণ. বিনাশ বা ধ্বংস করে এমন, ধ্বংসাত্মক (‘বৈনাশিক বুদ্ধি হানে করাঘাত ভঙ্গুর কবাটে’: সু.দ.)। তু. ইং. destructive। [সং. বিনাশ + ইক]।
ব বৈধর্ম্য বৈধর্ম্য [ baidharmya ] বি. 1 বিরুদ্ধ ধর্মের ভাব বা আচরণ; 2 ধর্মবিরোধিতা, নাস্তিক্য; 3 প্রকৃতির বৈষম্য। [সং. বিধর্ম + য]।
ব বৈধ বৈধ [ baidha ] বিণ. 1 বিধিসম্মত, ন্যায্য, যথোচিত (বৈধ উপায়); 2 আইনসম্মত (বৈধ স্ত্রী)। বৈধতা বি. 1 ন্যায্যতা; 2 আইনানুগতা (এই সিদ্ধান্তের বৈধতা যাচাই করতে হবে)।