বৈয়াঘ্র

বৈয়াঘ্র [ baiẏāghra ] বিণ. 1 ব্যাঘ্রসম্বন্ধীয় (বৈয়াঘ্র গর্জন); 2 ব্যাঘ্রচর্মাবৃত। [সং. ব্যাঘ্র + অ]।

বৈয়াকরণ

বৈয়াকরণ [ baiẏākaraṇa ] বিণ. ব্যাকরণসম্বন্ধীয়। ☐ বি. ব্যাকরণবিদ, ব্যাকরণে পণ্ডিত (‘আসে গুটি গুটি বৈয়াকরণ’: রবীন্দ্র)। [সং. ব্যাকরণ + অ]।

বৈয়ক্তিক

বৈয়ক্তিক [ baiẏaktika ] বিণ. ব্যক্তিগত (এবং গুপ্ত), personal. [সং. ব্যক্তি + ইক]।

বৈমুখ্য

বৈমুখ্য [ baimukhya ] বি. 1 বিমুখতা (প্রচারবৈমুখ্য); 2 অনিচ্ছা। [সং. বিমুখ + য]।

বৈমানিক

বৈমানিক [ baimānika ] বিণ. 1 বিমানসংক্রান্ত; 2 বিমানচারী। ☐ বি. 1 বিমানপোতের চালক (বৈমানিকদের প্রশিক্ষণ); 2 বিমানে ভ্রমণকারী। [সং. বিমান + ইক]।

বৈমাত্রেয়ী

বৈমাত্রী, বৈমাত্রেয়ী স্ত্রী. বৈমাত্র, বৈমাত্রেয়।

বৈমাত্রী

বৈমাত্রী, বৈমাত্রেয়ী স্ত্রী. বৈমাত্র, বৈমাত্রেয়।

বৈমাত্রেয়

বৈমাত্র, বৈমাত্রেয় [ baimātra, baimātrēẏa ] বিণ. বিমাতার গর্ভজাত (বৈমাত্রেয় ভাই)। [সং. বিমাতৃ + অ, এয়]। স্ত্রী. বৈমাত্রী, বৈমাত্রেয়ী।

বৈমাত্র

বৈমাত্র, বৈমাত্রেয় [ baimātra, baimātrēẏa ] বিণ. বিমাতার গর্ভজাত (বৈমাত্রেয় ভাই)। [সং. বিমাতৃ + অ, এয়]। স্ত্রী. বৈমাত্রী, বৈমাত্রেয়ী।

বৈমনস্য

বৈমনস্য [ baimanasya ] বি. 1 উদ্বেগ; 2 বিষাদ, বিষণ্ণতা; 3 মনোমালিন্য। [সং. বিমনস্ + য]।