বোলানো

বোলানো ক্রি. ডেকে পাঠানো; ডাকা; কথা বলানো। ☐ বি. উক্ত সব অর্থে।

বোলা

বোলা1, বোলানো [ bōlā1, bōlānō ] যথাক্রমে বুলা ও বুলানো -র কথ্য রূপ। বোলা2 [ bōlā2 ] ক্রি. 1 ডাকা; ডেকে পাঠানো; 2 (প্রা. বাং.) অপরকে দিয়ে বলানো, বলিয়ে নেওয়া। [বোল2 দ্র]। বোলানো ক্রি. ডেকে পাঠানো; ডাকা; কথা বলানো। ☐ বি. উক্ত সব অর্থে।

বোলতা

বোলতা [ bōlatā ] বি. দংশনকারী হলুদ রঙের বিষাক্ত পতঙ্গবিশেষ। [সং. বরটা]।

বোলটু

বোলটু [ bōlaṭu ] বি. পেরেকজাতীয় লোহার ছিটকিনিবিশেষ। [ইং. bolt]।

বোলবোলাও

বোলবোলা, বোলবোলাও বি. 1 প্রভাব-প্রতিপত্তি, প্রতাপ; 2 হাঁকডাক, নামডাক (গ্রামে তাদের বোলাবোলাও খুব)। ☐ বিণ. প্রতাপশালী (বোলবোলাও কারবার)।

বোলবোলা

বোলবোলা, বোলবোলাও বি. 1 প্রভাব-প্রতিপত্তি, প্রতাপ; 2 হাঁকডাক, নামডাক (গ্রামে তাদের বোলাবোলাও খুব)। ☐ বিণ. প্রতাপশালী (বোলবোলাও কারবার)।

বোলচাল

বোলচাল বি. 1 চতুর ও চটুল কথাবার্তা ও আচরণ (বোলচাল বেশ শিখে নিয়েছে); 2 চালাকি (বেশই বোলচাল দিয়ো না)।

বোলকাটাকাটি

বোলকাটাকাটি বি. (আঞ্চ.) কবিগানের চাপান-উতোর বা যুক্তি কাটাকাটি।

বোল

বোল1 [ bōla1 ] বি. বউল -এর কথ্য রূপ, মুকুল (আমের বোল)। বোল2 [ bōla2 ] বি. 1 বুলি, কথা (বোল ফুটেছে); 2 বাজনার গত্; 3 বাদ্য। [প্রাকৃ. বোল্ল]। বোলকাটাকাটি বি. (আঞ্চ.) কবিগানের চাপান-উতোর বা যুক্তি কাটাকাটি। বোলচাল বি. 1 চতুর ও চটুল কথাবার্তা ও আচরণ (বোলচাল বেশ শিখে নিয়েছে); 2 চালাকি (বেশই বোলচাল দিয়ো না)। বোলবোলা, বোলবোলাও বি. 1 প্রভাব-প্রতিপত্তি, প্রতাপ; 2 হাঁকডাক, নামডাক (গ্রামে তাদের বোলাবোলাও খুব)। ☐ বিণ. প্রতাপশালী (বোলবোলাও কারবার)।

বোর্ড

বোর্ড [ bōrḍa ] বি. 1 কাগজ কাঠ প্রভৃতির পুরু ফলক, পাটা, তক্তা (ব্ল্যাকবোর্ড, দেয়ালে বোর়্ড টাঙানো); 2 সমিতি, পর্ষদ (ইউনিয়ন বোর্ড, রাজস্ববোর়্ড)। [ইং. board]।