ব্যক্তিসত্তা

ব্যক্তিসত্তা বি. ব্যক্তির পারিপার্শ্বিক প্রভাবমুক্ত অস্তিত্ব, ব্যক্তির মূল বা বিশুদ্ধ অস্তিত্ব।

ব্যক্তিরূপ

ব্যক্তিরূপ বি. ব্যক্তির বৈশিষ্টযুক্ত রূপ, ব্যক্তির স্বরূপ।

ব্যক্তিপূজা

ব্যক্তিপূজা বি. মহান বা অসাধারণ ব্যক্তিকে দেবতার মতো ভক্তি, personality cult, hero worship.

ব্যক্তিত্বসম্পন্ন

ব্যক্তিত্বশালী, ব্যক্তিত্বসম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন।

ব্যক্তিত্বশালী

ব্যক্তিত্বশালী, ব্যক্তিত্বসম্পন্ন বিণ. ব্যক্তিগত বৈশিষ্ট্যের অধিকারী, ব্যক্তিত্ব আছে এমন।

ব্যক্তিত্ব

ব্যক্তিত্ব বি. ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য, personality

ব্যক্তিতা

ব্যক্তিতা বি. ব্যক্তির বিশেষত্ব, individuality (বি. প.)।

ব্যক্তিবাদ

ব্যক্তিতন্ত্র, ব্যক্তিবাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়ো এই মতবাদ বা নীতি।

ব্যক্তিতন্ত্র

ব্যক্তিতন্ত্র, ব্যক্তিবাদ বি. সাতন্ত্র্যবাদ, সমাজ অপেক্ষা ব্যক্তিই বড়ো এই মতবাদ বা নীতি।