ব ব্যথা ব্যথা [ byathā ] বি. 1 (শরীর বা মনের) কষ্ট, দুঃখ (তার কথায় ব্যথা পেলাম, মাথার ব্যথা); 2 (বাং.) প্রসববেদনা (মেয়েটির ব্যথা উঠেছে)। [সং. √ ব্যথি + অ + আ]। ব্যথাতুর বিণ. বেদনার্ত, ব্যথায় কাতর (ব্যথাতুর হৃদয়)।
ব ব্যত্যস্ত ব্যত্যস্ত বিণ. 1 ব্যতিক্রান্ত; 2 বৈপরীত্যযুক্ত; 3 ঢেরা চিহ্নের মতো বিপরীতভাবে অবস্হিত, crossed.
ব ব্যত্যাস ব্যত্যাস [ byatyāsa ] বি. ব্যত্যয়, বিপর্যয়। [সং. বি + অতি + √ অস্ + অ]। ব্যত্যস্ত বিণ. 1 ব্যতিক্রান্ত; 2 বৈপরীত্যযুক্ত; 3 ঢেরা চিহ্নের মতো বিপরীতভাবে অবস্হিত, crossed.
ব ব্যত্যয় ব্যত্যয় [ byatyaẏa ] বি. ব্যতিক্রম, বৈপরীত্য, অন্যথা, বিপর্যাস (সংকল্পের ব্যত্যয়, নিয়মের ব্যত্যয়)। [সং বি. + অতি + √ ই + অ়]।
ব ব্যতীপাত ব্যতীপাত [ byatī-pāta ] বি. 1 উত্পাত; 2 ভূমিকম্প ধূমকেতুর উদয় প্রভৃতি নৈসগিক দুর্যোগ বা উত্পাত; 3 (জ্যোতিষ.) অশুভ যোগবিশেষ। [সং. বি + অতি + √ পত্ + অ]।
ব ব্যতীত ব্যতীত [ byatīta ] বিণ. বিগত, অতিক্রান্ত, অতিবাহিত (ব্যতীত যুগ, ব্যতীত কাল)। ☐ অব্য. (বাং.) বাদে, ছাড়া, বিনা (কারণ ব্যতীত কার্য হয় না)। [সং. বি. + অতীত]।
ব ব্যতিহার বহুব্রীহি ব্যতিহার বহুব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ যাতে পরস্পর ক্রিয়াবিনিময় বোঝায়; যথা-লাঠালাঠি, হাতাহাতি।
ব ব্যতিহার ব্যতিহার [ byati-hāra ] বি. 1 বিনিময়, পরিবর্ত; 2 একাধিক ব্যক্তির যুগপত্ একই আচরণ। [সং. বি + অতি + √ হৃ + অ]। ব্যতিহার বহুব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ যাতে পরস্পর ক্রিয়াবিনিময় বোঝায়; যথা-লাঠালাঠি, হাতাহাতি।