ব্যয়
ব্যয় [ byaẏa ] বি. 1 খরচ (অর্থব্যয়); 2 ক্ষয় (শক্তিব্যয়); 3 প্রয়োগ, ব্যবহার (বুদ্ধিব্যয়); 4 অপচয়, নাশ (জীবন ব্যয়)। [সং. বি + ই + অ]। ব্যয়কুণ্ঠ বিণ. কৃপণ। বি. ব্যয়কুণ্ঠতা। ব্যয়ন বি. খরচ করা, প্রাপ্য অর্থ প্রদান, disbursement (স.প.)। ব্যয়বরাদ্দ বি. খরচের জন্য নির্ধারণ, খরচের জন্য নির্দিষ্ট ভাগ। ব্যয়বহুল বিণ. অধিক ব্যয়সাপেক্ষ, বেশি ব্যয় হয় এমন। বি. ব্যয়বহুলতা, ব্যয়বাহুল্য। ব্যয়লাঘব বি. ব্যয় কমানো। ব্যয়সাধ্য, ব্যয়সাপেক্ষ বিণ. বেশি খরচ হয় এমন, বেশি ব্যয় না করলে সাফল্য লাভ হয় না এমন। ব্যয়সংকোচ বি. ব্যয়কমানো, ব্যয়লাঘব, ব্যয়সংক্ষেপ। ব্যয়াধিক্য বি. অধিক ব্যয়, বেশি ব্যয়। ব্যয়িত বিণ. ব্যয় বা খরচ করা হয়েছে এমন। ব্যয়ী...
ব্যভিচারিণী
ব্যভিচারিণী স্ত্রী. ব্যভিচারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। ☐ বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ।
ব্যভিচার
ব্যভিচার [ byabhi-cāra ] বি. 1 অন্যায় বা গর্হিত আচরণ; 2 স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক; 3 কপট আচার (বিনয়ের ব্যভিচার, সৌজন্যের ব্যভিচার); 4 স্খলন। [সং. বি + অভিচার]। ব্যভিচারী (-রিন্) বিণ. 1 ব্যভিচারকারী; 2 অন্যথাচারী; 3 (দর্শ.) অব্যাপ্ত; 4 অতিব্যাপ্ত। ☐ বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ। স্ত্রী. ব্যভিচারিণী।