ব্যাকরণ

ব্যাকরণ [ byākaraṇa ] বি. 1 ভাষার নিয়মকানুন-সংবলিত শাস্ত্র বা গ্রন্হ; 2 শব্দের ব্যুত্পত্তি-সংক্রান্ত শাস্ত্র; 3 ভাষা বিশুদ্ধভাবে শিক্ষা করার সহায়ক শাস্ত্র। [সং. বি + আ + √ কৃ + অন]।

ব্যাকব্রাশ

ব্যাকব্রাশ [ byāka-brāśa ] বি. মাথার চুল পিছন দিকে ঘুরিয়ে আঁচড়ানো। [ইং. back + brush]।

ব্যাকটিরিয়া

ব্যাকটিরিয়া [ byāka-ṭi-riẏā ] বি. অতি ক্ষুদ্র রোগজীবাণু। [ইং. bacteria]।

ব্যাংক

ব্যাংক [ byāṅka ] বি. টাকা গচ্ছিত রাখার ও লগ্নির প্রতিষ্ঠানবিশেষ। [ইং. bank]।

ব্যাং

ব্যাং1 [ byā1 ] বি. চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক। [হি. বেঁগ < সং. ব্যঙ্গ]। ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়। ব্যাঙের ছাতা বি. ছত্রাক। ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান। ব্যাং2 [ byā2 ] বি. ছিটকিনি, জানলা বা দরজার পাল্লা খুলে রাখার সুবিধার জন্য (সচ.) কাঠের কবজাবিশেষ। [দেশি]।

ব্যস্তবাগীশ

ব্যস্তবাগীশ বি. (সচ. ব্যঙ্গে) মাত্রাতিরিক্তভাবে ব্যাকুল বা অস্হির হয়ে ওঠে এমন।

ব্যস্ততা

ব্যস্ততা বি. ব্যস্ত [ byasta ] বিণ. 1 ব্যগ্র, ব্যাকুল, অস্হির, উত্কণ্ঠিত, উদ্গ্রীব (ব্যস্ত হয়ে ছুটে এল); 2 ব্যাপৃত, নিযুক্ত (কাজে ব্যস্ত থাকা); 3 বিক্ষিপ্ত, বিভক্ত। [সং. বি + √ অস্ + ত]।