অনুপদী

অনুপদী (-দিন্)–বিণ. অনুগামী, অন্বেষণকারী।

অনুমেয়

অনুমেয় [ anumēỷa ] বিণ. অনুমানযোগ্য; অনুমান বা আন্দাজ করা যায় এমন (যন্ত্রের শক্তি সহজেই অনুমেয়)। বি. অনুমান।

অনুপদ

অনুপদ [ anu-pada ] অব্য. ক্রি-বিণ. পদে পদে, পিছনে পিছনে। বিণ. অনুগামী, পশ্চাদ্গামী, অনুপদী। 

অনুমিত

অনুমিত, অনুমিতি [ anumita, anumiti ]–বিণ. অনুমান করা হয়েছে এমন। বি. অনুমান।

অনুমান

অনুমান, অনুমিতি [ anu-māna, anu-miti ] বি. ১. ধারণা; আন্দাজ (আমার অনুমান, সে সফল হবে); ২. যুক্তির দ্বারা জ্ঞাত বস্তু থেকে অজ্ঞাত বস্তু সম্বন্ধীয় সিদ্ধান্তে যাওয়া, inference; ৩. অর্থালংকারবিশেষ। [সং. অনু + √ মা + অন, তি]। বিণ. অনুমিত, অনুমেয়।

অনুমরণ

অনুমরণ [ anu-maraṇa ] বি. সহমরণ; স্বামীর সঙ্গে চিতায় আরোহণ করে মৃত্যুবরণ কিংবা স্বামীর মৃত্যুর পরই স্বেচ্ছায় মৃত্যুবরণ। [সং. অনু (পরে) + মরণ]।