ব্যোমচারী

ব্যোমচারী (-রিন্) বিণ. আকাশপথে যায় এমন। ☐ বি. 1 দেবতা 2 বৈমানিক।

ব্যোম

ব্যোম [ byōma ] বি. 1 আকাশ, শূন্য; 2 (আল.) ফাঁকি। [সং. √ ব্যে + মন্]। ব্যোমকেশ বি. শিব। ব্যোমচারী (-রিন্) বিণ. আকাশপথে যায় এমন। ☐ বি. 1 দেবতা 2 বৈমানিক। ব্যোমযাত্রা বি. বিমানপোতে চড়ে শূন্যে ভ্রমণ। ব্যোমযাত্রী বি. বিমানপোতে শূন্যে ভ্রমণকারী। ব্যোমযান বি. আকাশগামী যান, বিমান, এরোপ্লেন।

ব্যেপে

ব্যেপে [ byēpē ] ক্রি-বিণ. ব্যাপিয়া -র চলিত রূপ, ব্যাপ্ত করে, জুড়ে, ছড়িয়ে (‘কাতর রোদন জাগিয়া উঠিল সকল ব্যেপে’: রবীন্দ্র)। [ব্যাপা দ্র]।

ব্যূঢ়

ব্যূহিত, ব্যূঢ় বিণ. ব্যূহের আকারে বিন্যস্ত।

ব্যূহিত

ব্যূহিত, ব্যূঢ় বিণ. ব্যূহের আকারে বিন্যস্ত। ব্যূহনির্মাণ বি. ব্যূহ রচনা।

ব্যূহ

ব্যূহ [ byūha ] বি. যুদ্ধার্থে কৌশলসহকারে সৈন্যবিন্যাস। [সং. বি + √ ঊহ্ + অ]। ব্যূহিত, ব্যূঢ় বিণ. ব্যূহের আকারে বিন্যস্ত। ব্যূহনির্মাণ বি. ব্যূহ রচনা।