ব্রহ্মাণী

ব্রহ্মাণী বি. (স্ত্রী.) 1 ব্রহ্মার পত্নী; 2 ব্রহ্মার শক্তি।

ব্রহ্মা

ব্রহ্মা [ brahmā ] (-হ্মন্) বি. বিষ্ণু ও শিবের সমকক্ষ প্রধান দেবতা, সৃষ্টিকর্তা, চতুরানন, প্রজাপতি, লোকপিতামহ। [সং. √ বৃংহ্ + মন্]। ব্রহ্মাণী বি. (স্ত্রী.) 1 ব্রহ্মার পত্নী; 2 ব্রহ্মার শক্তি। ব্রহ্মাণ্ড বি. নিখিল বিশ্ব, মহাবিশ্ব। ব্রহ্মারণ্য বি. বেদাধ্যয়নের জন্য প্রকৃষ্ট পৌরাণিক স্হান। ব্রহ্মাস্ত্র বি. ব্রহ্মতেজোময় পৌরাণিক অস্ত্রবিশেষ।

ব্রহ্মডাঙা

ব্রহ্মডাঙা [ brahma-ḍāṅā ] বি. অনুর্বর উঁচু জমি। [সং. ব্রহ্ম2 + বাং. ডাঙা]।

ব্রহ্মসূত্র

ব্রহ্মসূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র।

ব্রহ্মসংহিতা

ব্রহ্মসংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ।

ব্রহ্মসংগীত

ব্রহ্মসংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীত।

ব্রহ্মশিরা

ব্রহ্মশির, ব্রহ্মশিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ।