ব্লাউজ

ব্লাউজ [ blāuja ] বি. মেয়েদের ঊর্ধ্বাঙ্গে পরিধেয় ছোটো জামাবিশেষ। [ইং. blouse]।

ব্লটিংপেপার

ব্লটিংপেপার [ blaṭi-mpēpāra ] বি. শোষক কাগজ, চোষকাগজ, বাড়তি বা অতিরিক্ত কালি শুষে নেয় এমন কাগজ। [ইং. blotting paper]।

ব্লক

ব্লক1 [ blaka1 ] বি. সংঘ, রাজনীতিক জোট। [ইং. bloc]। ব্লক2 [ blaka2 ] বি. প্রশাসনিক বিভাগ (ব্লেকের অফিসার)। [ইং. block]।

ব্র্যাণ্ডি

ব্র্যানডি, ব্র্যাণ্ডি [ bryānaḍi, bryāṇḍi ] বি. আঙুরের রস থেকে প্রস্তুত এবং বলকারক পানীয় হিসাবে ব্যবহৃত মদবিশেষ। [ইং. brandy]।

ব্র্যানডি

ব্র্যানডি, ব্র্যাণ্ডি [ bryānaḍi, bryāṇḍi ] বি. আঙুরের রস থেকে প্রস্তুত এবং বলকারক পানীয় হিসাবে ব্যবহৃত মদবিশেষ। [ইং. brandy]।

ব্রাকেট

ব্রাকেট [ brākēṭa ] বি 1 ঘরের দেওয়ালে সংলগ্ন তাকবিশেষ; 2 জামাকাপড় ঝুলিয়ে রাখার দেওয়াল-সংলগ্ন ছোটো আলনাবিশেষ; 3 বন্ধনী-চিহ্নবিশেষ। [ইং. bracket]।

ব্রঞ্জ

ব্রোঞ্জ, ব্রঞ্জ [ brōñja, brañja ] বি. তামা ও টিন মিশিয়ে প্রস্তুত বাদামি রঙের মিশ্র ধাতুবিশেষ। [ইং. bronze]।

ব্রোঞ্জ

ব্রোঞ্জ, ব্রঞ্জ [ brōñja, brañja ] বি. তামা ও টিন মিশিয়ে প্রস্তুত বাদামি রঙের মিশ্র ধাতুবিশেষ। [ইং. bronze]।

ব্রোকে়ড

ব্রোকে়ড [ brōkē়ḍa ] বি. বস্ত্রের উঁচু-উঁচু বুনটবিশেষ। [ইং. brocade]।

ব্রেসলেট

ব্রেসলেট [ brēsa-lēṭa ] বি. নারীর হাতের অলংকারবিশেষ। [ইং. bracelet]।