প্রেসক্রিপশন
প্রেসক্রিপশন [ prēsa-kripa-śana ] বি. চিকিত্সক কর্তৃক রোগ-নিরাময়ের জন্য প্রদত্ত ব্যবস্হাপত্র। [ইং. prescription]।
প্রোজ্জ্বল
প্রোজ্জ্বল [ prōjjbala ] বিণ. অতিশয় উজ্জ্বল, অতিশয় দীপ্তিযুক্ত, অতিশয় ভাস্বর (প্রোজ্জ্বল ব্যক্তিত্ব, প্রোজ্জ্বল দৃষ্টান্ত)। [সং. প্র + উজ্জ্বল]।