প প্রাগুক্ত প্রাগুক্ত [ prāgukta ] বিণ. পূর্বোক্ত, পূর্বে কথিত বা উল্লিখিত (প্রাগুক্ত গ্রন্হ, প্রাগুক্ত আলোচনা)। [সং. প্রাক্ + উক্ত]।
প প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক [ prāgaiti-hāsika ] (সংস্কৃতমতে অশুদ্ধ) বিণ. যে যুগ থেকে ইতিহাস নির্দিষ্টভাবে জানা যায় তার পূর্ববর্তী যুগের, pre-historic. [সং. (?) প্রাক্ + ঐতিহাসিক]।
প প্রাচুর্য প্রাচুর্য [ prācurya ] বি. ১. প্রচুরতা, আধিক্য (অর্থের প্রাচুর্য); ২. ধনাঢ্যতা (অপরের প্রাচুর্যে ঈর্ষা)। [সং. প্রচুর + য]।
প প্রাজক প্রাজক [ prājaka ] বিণ. বি. নিয়ন্তা। ☐ বি. চালক, সারথি। [সং. প্র + √ আজি (√ অজ্ + ণিচ্) + অক]।
প প্রাজাপত্য প্রাজাপত্য [ prājāpatya ] বি. অষ্টবিধ হিন্দুবিবাহের অন্যতম। ☐ বিণ. ১. প্রজাপতিসম্বন্ধীয়; ২. প্রজাপতি-প্রেরিত। [সং. প্রজাপতি + য]।