প পঞ্চেন্দ্রিয় পঞ্চেন্দ্রিয় [ pañcēndriẏa ] বি. ১. চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়; ২. বাক পাণি পাদ পায়ু উপস্হ এই পাঁচটি কর্মেন্দ্রিয়। [সং. পঞ্চ + ইন্দ্রিয়]।
প পঞ্চালিকা পঞ্চালিকা [ pañcālikā ] বি. মাটি ধাতু বা কাঠ দিয়ে তৈরি পুতুল। [সং. পঞ্চ + √ অল্ + অ + ক + আ]।
প পঞ্চায়ুধ পঞ্চায়ুধ [ pañcāẏudha ] বি. তরবারি শক্তি ধনুক বর্ম ও পরশু (কুঠার) এই পাঁচটি আয়ুধ বা অস্ত্র। [সং. পঞ্চ + আয়ুধ]।
প পঞ্চামৃত পঞ্চামৃত [ pañcāmṛta ] বি. দধি দুগ্ধ ঘৃত মধু ও চিনি এই পাঁচটি অমৃততুল্য বস্তু যা গর্ভিণীর পঞ্চম মাসে সেবনীয়। [সং. পঞ্চ + অমৃত]।
প পছিয়াঁ পছিয়াঁ [ pachiẏā ] বিণ. ১. পশ্চিমা; ২. পশ্চিম দিক থেকে আগত (পছিয়াঁ বাতাস)। [বাং. পশ্চিমা-তু. ফা. পসীন্ + বাং. আ]।
প পঙ্গু পঙ্গু [ paṅgu ] বিণ. খোঁড়া; বিকলাঙ্গ; চলার শক্তি নেই এমন (রোগে পঙ্গু হওয়া)। [সং. √ পণ্ + (গ্) + উ]।