প্রারম্ভ

প্রারম্ভ [ prārambha ] বি. ১. আরম্ভ, শুরু (কলিযুগের প্রারম্ভে, জীবনের প্রারম্ভে); ২. ভূমিকা (প্রারম্ভে বলা হল)। [সং. প্র + আরম্ভ]। প্রারম্ভিক বিণ. আরম্ভকালীন (প্রারম্ভিক ঘোষণা)।

প্রার্থক

প্রার্থক [ prārthaka ] বিণ. প্রার্থনাকারী, প্রার্থী (দানপ্রার্থক)। [সং. প্র + √ অর্থ্ + অক]। স্ত্রী. প্রার্থিকা।

প্রিন্সিপাল

প্রিন্সিপাল [ prinsi-pāla ] বি. উচ্চ বিদ্যালয়াদির বা কলেজের অধ্যক্ষ। [ইং. principal]।

প্রিণ্টার

প্রিণ্টার [ priṇṭāra ] বি. মুদ্রাকর, যে-ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছেপে দেয়। [ইং. printer]।

প্রীয়মাণ

প্রীয়মাণ [ prīẏa-māṇa ] বিণ. প্রীতি লাভ করছে এমন। [সং. √ প্রী + মান (শানচ্)]।

প্রুফ

প্রুফ [ prupha ] বি. সংশোধনের জন্য ছাপাখানায় কম্পোজ করা প্রতিলিপি। [ইং. proof]।

প্রেক্ষক

প্রেক্ষক [ prēkṣaka ] বিণ. দর্শক, দর্শনকারী। [সং. প্র + √ ঈক্ষ্ + অক]। স্ত্রী. প্রেক্ষিকা।

প্রেপ্সু

প্রেপ্সু [ prēpsu ] বিণ. পেতে ইচ্ছুক। [সং. প্র + √ আপ্ + সন্ +উ]।

প্রেমারা

প্রেমারা [ prēmārā ] বি. তাসখেলাবিশেষ। [পো. primeiro]।