প্রশাসক

প্রশাসক [ praśāsaka ] বিণ. বি. পরিচালনার ভারপ্রাপ্ত শাসনকর্তা, শাসনকার্য পরিচালনা করেন এমন বা এমন পদস্হ কর্মচারী। [সং. প্র + শাসক]।

প্রশিক্ষক

প্রশিক্ষক বি. উক্ত শিক্ষণকার্যের শিক্ষক, যিনি কারিগরি বা কোনো বৃত্তিমূলক শিক্ষা দান করেন।

প্রশিক্ষণ

প্রশিক্ষণ [ praśikṣaṇa ] বি. কারিগরি বা বিশেষ কোনো ব্যাপার সম্পর্কে শিক্ষা বা হাতে-কলমে শিক্ষা, training. [সং. প্র + শিক্ষণ]। প্রশিক্ষক বি. উক্ত শিক্ষণকার্যের শিক্ষক, যিনি কারিগরি বা কোনো বৃত্তিমূলক শিক্ষা দান করেন।

প্রষ্টা

প্রষ্টা (-ষ্টৃ) বিণ. বি. প্রশ্নকারী; জিজ্ঞাসু।

প্রষ্টব্য

প্রষ্টব্য [ praṣṭabya ] বিণ. জিজ্ঞাসা, প্রশ্ন করার যোগ্য। [সং. √ প্রচ্ছ্ + তব্য]। প্রষ্টা (-ষ্টৃ) বিণ. বি. প্রশ্নকারী; জিজ্ঞাসু।

প্রশ্রিত

প্রশ্রিত বিণ. প্রশ্রয়প্রাপ্ত; আদৃত; বিনীত।

প্রশ্রয়

প্রশ্রয় [ praśraẏa ] বি. ১. (সং.) বিনয়, নম্রতা (প্রশ্রয়াবনত); ২. (বাং.) আশকারা, আবদার, অতিশয় আদর (ছেলেকে প্রশ্রয় দেওয়া)। [সং. প্র + √ শ্রি + অ]। প্রশ্রিত বিণ. প্রশ্রয়প্রাপ্ত; আদৃত; বিনীত।

প্রসুপ্ত

প্রসুপ্ত [ prasupta ] বিণ. গভীর নিদ্রামগ্ন। [সং. প্র + সুপ্ত]। প্রসুপ্তি বি. গভীর নিদ্রা।

প্রসৃতি

প্রসৃতি বি. ১. বিস্তার, ব্যাপ্তি; ২. নির্গমন; ৩. বেগ; ৪. হাতের কোষ।