প প্রভিডেণ্ট ফাণ্ড প্রভিডেণ্ট ফাণ্ড [ prabhiḍēṇṭa phāṇḍa ] বি. কোনো সংস্হায় চাকুরিরত কর্মচারীদের ভবিষ্যতের জন্য সংস্হান তহবিল, ভবিষ্যনিধি (স.প.)। [ইং. provident fund]।
প প্রভূত প্রভূত [ prabhūta ] বিণ. ১. প্রচুর (প্রভূত ঐশ্বর্য, প্রভূত পরিমাণে); ২. উদ্ভূত, উত্পন্ন। ☐ বিণ-বিণ. অত্যন্ত। [সং. প্র + √ ভূ + ত]।
প প্রভৃতি প্রভৃতি [ prabhṛti ] বিণ. ইত্যাদি, এইরূপ বা এই শ্রেণির সমস্ত (টেবিল চেয়ার প্রভৃতি আসবাব)। ☐ (বিরল) অব্য. অবধি, থেকে (অদ্য প্রভৃতি)। [সং. প্র + √ ভৃ + তি]।
প প্রভেদ প্রভেদ [ prabhēda ] বি. পার্থক্য, বিভিন্নতা (দুজনের চরিত্রে প্রভেদ অল্পই)। [সং. প্র + √ ভিদ্ + অ]।
প প্রমত্ত প্রমত্ত [ pramatta ] বিণ. ১. অত্যন্ত মত্ত (ধনমদে প্রমত্ত); ২. অত্যন্ত আসক্ত; ৩. অসতর্ক (প্রমত্তচিত্ত); ৪. অনবহিত; ৫. প্রমাদযুক্ত। [সং. প্র + মত্ত]। বি. প্রমত্ততা।
প প্রমথন প্রমথন [ pramathana ] বি. ১. আলোড়ন; মর্দন; ২. দমন; ৩. হত্যা। [সং. প্র + মথন]। বিণ. প্রমথিত।