প্রবংশ

প্রবংশ [ prabaṃśa ] বি. ১. গণ; ২. জাতি, race. [সং. প্র + বংশ]।

প্রবক্তা

প্রবক্তা [ prabaktā ] বি. ১. বেদের ব্যাখ্যাতা; ২. ব্যাখ্যাতা; ৩. মুখপাত্র, spokesperson. ☐ বিণ. সুবক্তা; বাক্পটু। [সং. প্র + বক্তা (-ক্তৃ)]।

প্রবর

প্রবর [ prabara ] বিণ. শ্রেষ্ঠ, অত্যুত্কৃষ্ট (ধার্মিকপ্রবর)। ☐ বি. ১. গোত্র; ২. গোত্রের প্রবর্তক বা তদ্বংশীয় ঋষি। [সং. প্র + √ বৃ + অ]।

প্রবর্তমান

প্রবর্তমান [ prabarta-māna ] বিণ. কোনো কাজে প্রবৃত্ত হচ্ছে এমন। [সং. প্র + √ বৃত্ + শানচ্]।

প্রবহণ

প্রবহণ [ prabahaṇa ] বি. ১. ডুলি, পালকি ইত্যাদি মানুষ-বাহিত যান; ২. প্রবাহ, স্রোত। [সং. প্র + √ বহ্ + অন]।

প্রবাদ

প্রবাদ [ prabāda ] বি. ১. পরম্পরাগত বাক্য (লোকপ্রবাদ); ২. জনশ্রুতি, গুজব; ৩. প্রবচন; ৪. অপবাদ, নিন্দা। [সং. প্র + বাদ]।

প্রবীর

প্রবীর [ prabīra ] বি. ১. প্রকৃষ্ট বীর, মহাবীর (কুরুপ্রবীর); ২. (মহা.) নীলধ্বজ রাজা ও জনার পুত্র। ☐ বিণ. প্রধান; শ্রেষ্ঠ; অতিশয় বলবান। [সং. প্র + বীর]।

প্রবুদ্ধ

প্রবুদ্ধ [ prabuddha ] বিণ. ১. জ্ঞানপ্রাপ্ত; ২. উদ্বুদ্ধ, চেতনাপ্রাপ্ত, জাগরিত (প্রবুদ্ধ ভারত); ৩. প্রকৃষ্ট জ্ঞানী, মহাজ্ঞানী। [সং. প্র + √ বুধ্ + ত]।

প্রব্রজিত

প্রব্রজিত [ prabrajita ] বি. বিণ. ১. সংসারত্যাগী চতুর্থ আশ্রম অবলম্বনকারী বৌদ্ধ ভিক্ষু; ২. জৈন সন্ন্যাসী। [সং. প্র + √ ব্রজ্ + ত]

প্রব্রজ্যা

প্রব্রজ্যা [ prabrajyā ] বি. ১. সন্ন্যাস অবলম্বন করে পরিভ্রমণ, সন্ন্যাসীর পরিভ্রমণ; ২. ব্রাহ্মণের চতুর্থ আশ্রম। [সং. প্র + √ ব্রজ্ + য + আ]।