প প্রত্যালীঢ় প্রত্যালীঢ় [ pratyā-līḍh় ] বি. তির নিক্ষেপের সময় বাঁ পা ছড়িয়ে এবং ডান পা ভাঁজ করে বসা বা বসার ভঙ্গি। ☐ বিণ. ভক্ষিত, ভুক্ত। [সং. প্রতি + আ + √ লিহ্ + ত]।
প প্রত্যাহত প্রত্যাহত [ pratyāhata ] বিণ. ১. বাধাপ্রাপ্ত, ব্যাহত; ২. নিবারিত; ৩. সংকুচিত। [সং. প্রতি + আহত]।
প প্রত্যুক্তি প্রত্যুক্তি [ pratyukti ] বি. উত্তর, জবাব; কথার জবাবে কথা, পালটা জবাব। [সং. প্রতি + উক্তি]।
প প্রত্যুত্তর প্রত্যুত্তর [ pratyuttara ] বি. উত্তরের উত্তর; উত্তর, জবাব (কোনো প্রত্যুত্তর করল না)। [সং. প্রতি + উত্তর]।
প প্রত্যুদাহরণ প্রত্যুদাহরণ [ pratyudā-haraṇa ] বি. প্রদত্ত দৃষ্টান্তের দৃষ্টান্ত। [সং. প্রতি + উদাহরণ]।
প প্রত্যূহ প্রত্যূহ [ pratyūha ] বি. ১. বিরুদ্ধ তর্ক; ২. বিঘ্ন, বাধা, অন্তরায়। [সং. প্রতি + √ ঊহৃ + অ]।
প প্রত্যেক প্রত্যেক [ pratyēka ] বিণ. প্রতিটি বা প্রতিজন, আলাদা আলাদা করে সকলে (প্রত্যেক দিন, প্রত্যেক মানুষ)। ☐ সর্ব. এক এক করে সকলে (প্রত্যেকই গিয়েছিল)। [সং. প্রতি + এক]।