পাদুকা

পাদুকা [ pādukā ] বি. জুতো। [সং. √ পদ্ + ণিচ্ + উক + আ]।

পাদোদক

পাদোদক [ pādōdaka ] বি. পূজ্য ব্যক্তির পা-ধোয়া জল, চরণামৃত। [সং. পাদ + উদক]।

পাদবিক

পাদবিক [ pādabika ] বিণ. ভ্রমণকারী, পথিক। [সং. পদবী + ইক]।

পাথেয়

পাথেয় [ pāthēẏa ] বি. পথে যাতায়াতের খরচ বা পথের সম্বল। [সং. পথিন্ + এয়]।

পাথালি কোল

পাথালি কোল [ pāthāli kōla ] বি. পাঁজাকোলা, আড়কোলা। [দেশি]।

পাথালি

পাথালি [ pāthāli ] বি. ১. এক পাশে কাত হয়ে শোয়া বা শায়িত অবস্হা; ২. হাঁটুর নীচে একটি হাত এবং ঘাড়ের নীচে অপর হাত দিয়ে কাউকে তোলা, পাঁজাকোলা। [দেশি]।

পাথার

পাথার [ pāthāra ] বি. সমুদ্র; বিস্তীর্ণ জলরাশি (‘কোন অকূল গরল পাথারে’: র. সে.)। [সং. পাথস্ (=জল)]।

পাতিব্রত্য

পাতিব্রত্য [ pāti-bratya ] বি. পতিব্রতার প্রকৃতি বা ধর্ম, পতিপরায়ণতা। [সং. পতিব্রতা + য]।

পাত্তা

পাত্তা [ pāttā ] বি. ১. সংবাদ, খবর (তোমার পাত্তা পাওয়াই ভার); ২. ঠিকানা (তার পাত্তা জানি না); ৩. যত্ন, খাতির, গুরুত্ব (সে এখন কোথাও পাত্তা পায় না)। [হি. পতা-তু. সং. প্রত্যয়]।

পাত্যমান

পাত্যমান [ pātya-māna ] বিণ. ফেলে দেওয়া বা পাতিত করা হচ্ছে এমন। [সং. √ পত্ + ণিচ্ + মান (শানচ্)]।