পুত্তিকা

পুত্তিকা [ puttikā ] বি. ১. উইপোকা; ২. মৌমাছি। [সং. পুত্ + √ তন্ + অ + ক + আ]।

পুদিনা

পুদিনা [ pudinā ] বি. সুগন্ধি শাকবিশেষ। [ফা. পোদিনাহ্]।

পুনরধিকার

পুনরধিকার [ punaradhi-kāra ] বি. হারানো বস্তু আবার আয়ত্তে আনা (রাজ্য পুনরধিকার, সম্পত্তি পুনরধিকার)। [সং. পুনঃ + অধিকার]।

পুনরপি

পুনরপি [ punarapi ] ক্রি-বিণ. পনশ্চ, আবারও। [সং. পুনঃ + অপি]।

পুনরাগমন

পুনরাগমন [ punarāgamana ] বি. আবার আসা, ফিরে আসা (দেবী দুর্গার পুনরাগমন)। [সং. পুনঃ + আগমন]।

পুনরুদ্ধার

পুনরুদ্ধার [ punaruddhāra ] বি. হারানো হস্তচ্যুত বা অধিকারচ্যুত বস্তু আবার পাওয়া। [সং. পুনঃ + উদ্ধার]।

পুনরুল্লেখ

পুনরুল্লেখ [ punarullēkha ] বি. আবার উল্লেখ। [সং. পুনঃ + উল্লেখ]। বিণ. পুনরুল্লিখিত।

পুনর্গঠন

পুনর্গঠন [ punargaṭhana ] বি. আবার কিংবা নতুনভাবে গঠন। [সং. পুনঃ + গঠন]। বিণ. পুনর্গঠিত।