পিপা

পিপা [ pipā ] বি. (সচ. তরল পদার্থ রাখার জন্য) ঢাকের আকৃতিবিশিষ্ট কাঠের তৈরি বড়ো পাত্রবিশেষ। [পো. pipa]।

পিপীলিকা

পিপীলিকা [ pipīlikā ] বি. পিঁপড়ে। [সং. পিপীলক, পিপীলিক + আ]।

পিপ্পল

পিপ্পল [ pippala ] বি. অশ্বত্থ গাছ। [সং. √ পা + অল]।

পিপ্পলি

পিপ্পলি [ pippali ] বি. ওষুধে ব্যবহৃত ছোটো ঝাল ফলবিশেষ বা তার গাছ, পিঁপুল। [সং. পিপ্পল + ই]।

পিলসুজ

পিলসুজ [ pila-suja ] বি. দীপাধার, শামাদান, তেলের প্রদীপ রাখার দণ্ডবিশেষ। [তু. আ. ফতীলহ্ + ফা. সোজ]।

পিশিত

পিশিত [ piśita ] বি. কাঁচা মাংস। [সং. √ পিশ্ + ত]।

পিশুন

পিশুন [ piśuna ] বিণ. ১. কুত্সা-রটনাকারী; ২. খল, ক্রুর। ☐ বি. গুপ্তচর। [সং. √ পিশ্ + উন]।

পিষ্টক

পিষ্টক [ piṣṭaka ] বি. পিঠে। [সং. পিষ্ট + ক]।

পিহিত

পিহিত [ pihita ] বিণ. ১. খাপে ঢাকা, কোষবদ্ধ, পিধানে রক্ষিত (পিহিত তলোয়ার); ২. আবৃত, আচ্ছাদিত। [সং. অপি + √ ধা + ত]।

পিস্টন

পিস্টন [ pisṭana ] বি. সামনে-পিছনে বা উপরে-নীচে চলে এমন গতি-সঞ্চারকারী যন্ত্রবিশেষ। [ইং. piston]।