প প্রতিচ্ছায়া প্রতিচ্ছায়া [ praticchāẏā ] বি. ১. প্রতিবিম্ব; ২. প্রতিকৃতি; ৩. সাদৃশ্য। [সং. প্রতি + ছায়া]।
প প্রতিচ্ছবি প্রতিচ্ছবি [ praticchabi ] বি. ১. ছবির নকল, ছবির অনুরূপ ছবি; ২. প্রতিবিম্ব। [সং. প্রতি + ছবি]।
প প্রতিচিত্র প্রতিচিত্র [ prati-citra ] বি. চিত্র বা ছবির অবিকল নকল, চিত্রের প্রতিরূপ, blueprint. [সং. প্রতি + চিত্র]।
প প্রতিঘ প্রতিঘ [ pratigha ] বি. ১. প্রতিবন্ধক, বাধা; ২. ক্রোধ। ☐ বিণ. প্রতিকূল (প্রতিঘ বায়ু)। [সং. প্রতি + √ হন্ + অ]।
প প্রতিগৃহীত প্রতিগৃহীত [ prati-gṛhīta ] বিণ. ১. গ্রহণ করা হয়েছে এমন, গৃহীত; ২. স্বীকৃত; ৩. অঙ্গীকৃত। [সং. প্রতি + গৃহীত]।
প প্রতিকৃতি প্রতিকৃতি [ prati-kṛti ] বি. ১. প্রতিমূর্তি, বাস্তবের সদৃশ মূর্তি; ২. ছবি, চিত্র, মানুষের দেহের চিত্র, portrait; ৩. প্রতিবিম্ব; ৪. (বিরল) প্রতিকার। [সং. প্রতি + √ কৃ + তি]।
প প্রতিক্রম প্রতিক্রম [ prati-krama ] বি. বিপরীত ক্রম, ব্যুত্ক্রম, inverse order. [সং. প্রতি + ক্রম]।
প প্রতিকাশ প্রতিকাশ [ prati-kāśa ] বিণ. ১. উজ্জ্বল, প্রদীপ্ত; ২. সদৃশ, তুল্য (নবমেঘপ্রতিকাশ)। [সং. প্রতি + √ কাশ্ + অ]।