প পঞ্চাশীতি পঞ্চাশীতি [ pañcāśīti ] বি. বিণ. 85 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চ + অশীতি]। পঞ্চাশীতিতম বিণ. 85 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশীতিতমী।
প পঞ্চাশত পঞ্চাশত্ [ pañcā-śat ] বি. বিণ. 5০ সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চন্ + দশন্ (নি.)]। পঞ্চাশত্তম বিণ. 5 সংখ্যক। স্ত্রী. পঞ্চাশত্তমী।
প পঞ্চাশ পঞ্চাশ [ pañcāśa ] বি. বিণ. 50 সংখ্যা বা সংখ্যক। [সং. পঞ্চাশত্]। পঞ্চাশবার বি. ক্রি-বিণ. (আল.) বহুবার (তাকে পঞ্চাশবার সাবধান করা হয়েছে)।
প পঞ্চায়েতি পঞ্চায়েতি বি. 1 পঞ্চায়েতের কাজ; 2 পঞ্চায়েতের প্রতিনিধির পদ বা কাজ। ☐ বিণ. পঞ্চায়েতসম্বন্ধীয়।
প পঞ্চায়েত পঞ্চায়েত [ pañcāẏēta ] বি. গ্রাম বা পল্লির প্রধানদের নিয়ে গঠিত বিচারসভা বা উন্নয়নসাধক প্রতিনিধিসভা। [হি. পংচায়ত]। পঞ্চায়েতি বি. 1 পঞ্চায়েতের কাজ; 2 পঞ্চায়েতের প্রতিনিধির পদ বা কাজ। ☐ বিণ. পঞ্চায়েতসম্বন্ধীয়।