পঞ্চমহাযজ্ঞ

পঞ্চমহাযজ্ঞ বি. ব্রহ্মযজ্ঞ (বা বেদাধ্যয়ন), পিতৃযজ্ঞ (বা তর্পণ), দেবযজ্ঞ (হোম), ভূতযজ্ঞ (মনুষ্যেতর জীবের তৃপ্তিবিধান) এবং নৃযজ্ঞ (অতিথিপূজা)।

পঞ্চমী

পঞ্চমী বিণ. (স্ত্রী.) পঞ্চমস্হানীয়া। ☐ বি. তিথিবিশেষ।

পঞ্চমুখ

পঞ্চমুখ বি. (পাঁচটি মুখবিশিষ্ট বলে) শিব; পাঁচটি মুখ (পঞ্চমুখে প্রশংসা করা)। ☐ বিণ. অতিশয় বাচাল; বহুভাষী (‘কুকথায় পঞ্চমুখ’: ভা. চ.)।

পঞ্চমুখী

পঞ্চমুখী বিণ. (স্ত্রী.) পাঁচটি মুখবিশিষ্ট (পঞ্চমুখী বাণ)।

পঞ্চরঙ্গ

পঞ্চরঙ্গ বি. দাবা খেলায় মাত করবার প্রণালীবিশেষ।

পঞ্চরত্ন

পঞ্চরত্ন বি. নীলকান্ত হীরক পদ্মরাগ মুক্তা ও প্রবাল।

পঞ্চষষ্ঠিতম

পঞ্চষষ্ঠিতম বিণ. 65 সংখ্যক। বিণ. স্ত্রী. পঞ্চষষ্টিতমী।