প

পতাকী

পতাকী (-কিন্) বিণ. পতাকাধারী। ☐ বি. (জ্যোতিষ.) শুভাশুভবোধক চক্রবিশেষ। স্ত্রী. পতাকিনী।
প

পতাকা

পতাকা [ patākā ] বি. 1 নিশান, ধ্বজা, কেতন, ঝাণ্ডা; 2 পতাকার মতো চিহ্নবিশেষ। [সং. √ পত্ + অক + আ]। পতাকী (-কিন্) বিণ. পতাকাধারী। ☐ বি. (জ্যোতিষ.) শুভাশুভবোধক চক্রবিশেষ। স্ত্রী. পতাকিনী।
প

পতপত

পতপত [ pata-pata ] বি. 1 পতাকা বাতাসে আন্দোলিত হওয়ার শব্দ; 2 উড়ন্ত পাখির ডানা ঝাপটানোর শব্দ। [বাং. ধ্বন্যা.]।
প

পতনোন্মুখ

পতনোন্মুখ বিণ. পড়ে যাবার উপক্রম করেছে এমন, পড়োপড়ে।
প

পতনশীল

পতনশীল বিণ. পড়ে যায় বা যাচ্ছে এমন (পতনশীল প্রতিষ্ঠান)।
প

পতন

পতন [ patana ] বি. 1 পড়ে যাওয়া, পড়া, পাত (পতন ও মূর্ছা); 2 অধোগতি, অবনতি, নীচের দিকে পড়া (গাছ থেকে পতন); 3 বর্ষণ (বৃষ্টিধারার পতন); 4 দুর্দশাপ্রাপ্তি (সাম্রাজ্যের পতন); 5 বিনাশ, মৃত্যু (শত্রুর পতন না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে); 6 শত্রুকর্তৃক অধিকৃত হওয়া (দুর্গের পতন); [সং. √ পত্ + অন]। পতনশীল বিণ. পড়ে যায় বা যাচ্ছে এমন (পতনশীল প্রতিষ্ঠান)। পতনোন্মুখ বিণ. পড়ে যাবার উপক্রম করেছে এমন, পড়োপড়ে।
প

পতত্র

পতত্র [ patatra ] বি. পাখির ডানা। [সং. √ পত্ + অত্র]। পতত্রি, পতত্রী বি. পাখি।