প

পত্তন

পত্তন [ pattana ] বি. 1 নগর, পট্টন; 2 (বাং.) ভিত্তি; নির্মাণ; 3 প্রতিষ্ঠা (বাজার পত্তন, গোড়াপত্তন); 4 সন্নিবেশ (ভিত পত্তন); 5 সূত্রপাত, আরম্ভ (নবযুগের পত্তন); 6 দৈর্ঘ্য; 7 বহর (কোঁচার পত্তন); 8 জমিদারের কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ ও খাজনার শর্তে গৃহীত ভূমিস্বত্ব (পত্তন পাওয়া)। [সং. √ পত্ + তন]।
প

পতিতোদ্ধারিণী

পতিতোদ্ধারিণী [ patitōddhāriṇī ] বিণ. (স্ত্রী.) পতিতকে বা পাপীকে যিনি উদ্ধার করেন। [সং. পতিত + উদ্ধারিণী]।
প

পতিতাবৃত্তি

পতিতাবৃত্তি বি. বেশ্যার কাজ, বেশ্যার বৃত্তি, বেশ্যাগিরি।
প

পতিতা

পতিতা [ patitā ] বিণ. ভ্রষ্টা, কুলটা, কুচরিত্রা (পতিতা নারী)। ☐ বি. (বাং.) বেশ্যা, গণিকা (পতিতালয়)। [সং. √ পত্ + ত + আ]। পতিতাবৃত্তি বি. বেশ্যার কাজ, বেশ্যার বৃত্তি, বেশ্যাগিরি। পতিতালয় বি. বেশ্যাবাড়ি।
প

পতিতপাবন

পতিতপাবন বিণ. পাপীদের ত্রাণকর্তা (পতিতপাবন হরি)। স্ত্রী. পতিতপাবনী।
প

পতিত

পতিত [ patita ] বিণ. পড়ে বা ঝরে গেছে এমন (ভূপতিত, অধঃপতিত); 2 ভ্রষ্ট, স্খলিত; 3 অধোগত; 4 বর্ষিত (বৃষ্টিধারা ভূমিতে পতিত); 5 দুর্দশাপ্রাপ্ত; 6 সমাজে অবনত (পতিত জাতি); 7 পাপী (পতিতোদ্ধারিণী গঙ্গা); 8 অকর্ষিত, অনাবাদি (পতিত জমি); 9 উপস্হিত, হাজির (দৃষ্টিপথে পতিত)। [সং. √ পত্ + ত]। পতিতপাবন বিণ. পাপীদের ত্রাণকর্তা (পতিতপাবন হরি)। স্ত্রী. পতিতপাবনী।
প

পতিংবরা

পতিং-বরা বিণ. বি. স্বয়ংবরা, নিজেই নিজের পতি নির্বাচনকারিণী।
প

পতিঘাতিনী

পতিঘাতিনী বিণ. (স্ত্রী.) স্বামীর হত্যাকারিণী, স্বামীহন্ত্রী।