প

পবিত্র

পবিত্র [ pabitra ] বিণ. পূত, পূণ্যজনক (পবিত্র নাম) 2 বিশুদ্ধ (পবিত্র বায়ু) 3 নিষ্পাপ (শিশুর পবিত্র আচরণ)। [সং. √পূ + ইত্র]। বি. পবিত্রতা। স্ত্রী. পবিত্রা। পবিত্রক বি. উপবীতের তুল্য শণের সুতো। পবিত্রিত বিণ. পবিত্র হয়েছে এমন। পবিত্রীকৃত বিণ. পবিত্র করা হয়েছে এমন। বি. পবিত্রীকরণ।
প

পবমান

পবমান [ paba-māna ] বি. 1 গার্হপত্যনামক যজ্ঞাগ্নি 2 বায়ু। ☐ বিণ. পবিত্রকারী। [সং. √পূ + মান (শানচ্)]।
প

পবনমুক্তাসন

পবনমুক্তাসন বি. দেহমধ্যস্হ বায়ু বার করার উপয়োগী যোগাসনবিশেষ।
প

পবনবেগে

পবনবেগে ক্রি-বিণ. বায়ুবেগে অত্যন্ত দ্রুতবেগে।
প

পবনগতি

পবনগতি বি. পবনের মতো দ্রুত গতি। ☐ বিণ. পবনের মতো দ্রুতিগতিসম্পন্ন।
প

পবন

পবন [ pabana ] বি. 1 বায়ু 2 বায়ুর অধিদেবতা। [সং. √পূ + অন]। পবনগতি বি. পবনের মতো দ্রুত গতি। ☐ বিণ. পবনের মতো দ্রুতিগতিসম্পন্ন। পবননন্দন বি. 1 হনুমান; 2 ভীম। পবনবেগে ক্রি-বিণ. বায়ুবেগে অত্যন্ত দ্রুতবেগে। পবনমুক্তাসন বি. দেহমধ্যস্হ বায়ু বার করার উপয়োগী যোগাসনবিশেষ।
প

পপলিন

পপলিন [ papalina ] বি. মসৃণ বুনটযুক্ত সুতিবস্ত্রবিশেষ। [ইং. poplin]।
প

পপলার

পপলার [ papalāra ] বি. দীর্ঘ ঋজু বিদেশি গাছবিশেষ। [ইং. poplar]।