অ অন্তর্দশন অন্তর্দশন [ antardaśana ] বি. নিজের মনকে দেখা বা পরীক্ষা করা, নিজের মনকে সূক্ষ্মভাবে বোঝা, introspection. [সং. অন্তর্ + দর্শন]।
অ অনৃত অনৃত [ anŗta ] বিণ. অসত্য, ঋত বা সত্য নয় এমন; মিথ্যা। [সং. ন + ঋত]। অনৃতবাদী (-দিন্), অনৃতভাষী (-ষিন্)–বিণ. মিথ্যাবাদী।
অ অন্তর্দশা অন্তর্দশা [ antardaśā ] বি. (জ্যোতিষ.) কোনো গ্রহের দশার অন্তর্গত রবিচন্দ্রাদি গ্রহের আধিপত্যকাল। [সং. অন্তর্ + দশা]।
অ অন্তর্জাতীয় অন্তর্জাতীয় [ antarjātīỷa ] বিণ. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের মধ্যে ঘটে বা থাকে এমন (অন্তর্জাতীয় বিরোধ)। [সং. অন্তর্জাতি + ঈয়]। আন্তর্জাতিক দ্রঃ।
অ অনূর্ধ্ব অনূর্ধ্ব [ anūrdhba ] বিণ. ১. যার চেয়ে ঊর্ধ্ব নেই; ২. অনধিক; ৩. উঁচু নয় এমন। [সং. ন (অন্) + ঊর্ধ্ব]।