প পরচ্ছিদ্র পরচ্ছিদ্র [ paracchidra ] বি. পরের দোষ বা ত্রুটি (পরচ্ছিদ্র খোঁজা)। সং. পর3 + ছিদ্র। পরচ্ছিদ্রান্বেষণ বি. পরের দোষ সন্ধান করা। পরচ্ছিদ্রান্বেষী (-ষিন্) বিণ. পরের দোষ খোঁজে এমন।
প পরচ্ছন্দ পরচ্ছন্দ [ paracchanda ] বি. পরের ইচ্ছা পরের মতলব (পরচ্ছন্দানুসারী, পরচ্ছন্দানুবর্তী)। ☐ বিণ. পরবশ, পরের বুদ্ধিতে চলে এমন (পরচ্ছন্দ ব্যক্তি)। [সং. পর + ছন্দ (অভিপ্রায়)]।
প পরচা পরচা [ paracā ] বি. 1 জমির পরিচয়পত্র; 2 হিসাব; 3 তালিকা; 4 বংশাবলীর পরিচয়। [হি. পরচা-তু. সং. পর্যায়, পরিচয়]।
প পরচর্চা পরচর্চা [ para-carcā ] বি. পরের সম্বন্ধে (প্রধানত বিরুদ্ধে) আলোচনা অন্য লোককে নিয়ে নিন্দাসূচক আলোচনা। [সং. পর3 + চর্চা]।