প

পরপুষ্টা

পরপুষ্টা বিণ. (স্ত্রী.) পরের দ্বারা পালিতা। ☐ বি. বেশ্যা।
প

পরপুষ্ট

পরপুষ্ট [ para-puṣṭa ] বিণ. পরের দ্বারা পালিত। ☐ বি. কোকিল। [সং. পর3 + পুষ্ট]। পরপুষ্টা বিণ. (স্ত্রী.) পরের দ্বারা পালিতা। ☐ বি. বেশ্যা।
প

পরপুরুষ

পরপুরুষ [ para-puruṣa ] বি. 1 স্বামী ভিন্ন অন্য পুরুষ (পরপুরুষের মুখ দেখে না); 2 শ্রেষ্ঠ পুরুষ অর্থাত্ ভগবা; 3 (আঞ্চ.) পরবর্তী বংশধর, উত্তরপুরুষ। [সং. পর3 + পুরুষ]।
প

পরপীড়ন

পরপীড়ন [ para-pīḍ়na ] বি. অপরের উপর অত্যাচার। [সং. পর3 + পীড়ন]।
প

পরপীড়ক

পরপীড়ক [ para-pīḍ়ka ] বিণ. অন্যকে পীড়নকারী অন্যের প্রতি নিষ্ঠুর আচরণকারী। [সং. পর3 + পীড়ক]।
প

পরপর

পরপর [ para-para ] ক্রি-বিণ. 1 উপর্যুপরি, উত্তোরোত্তর; 2 একটির পর একটি করে 3 ক্রমান্বয়ে 4 পাশাপাশি। [পর3 দ্র]।
প

পরপতি

পরপতি [ para-pati ] বি. 1 উপপতি; 2 অন্য নারীর স্বামী; 3 পরম প্রভু বা ভগবান (‘তোরা পরপতি সনে সদাই গোপনে সতত করিবি লেহা’: চণ্ডী। [সং. পর3 =(অন্য, শ্রেষ্ঠ) + পতি]।
প

পরন্তু

পরন্তু [ parantu ] অব্য. 1 পক্ষান্তরে; 2 কিন্তু। [সং. পরম্ + তু]।
প

পরন্তপ

পরন্তপ [ parantapa ] বিণ. শত্রুদমনকারী, অরিন্দম। [সং. পর (=শত্রু) + √ তপ্ + ণিচ্ + অ]।