প

পরিক্রম

পরিক্রম, পরিক্রমণ [ pari-krama, pari-kramaṇa ] বি. 1 ভ্রমণ (নগর পরিক্রমণ); 2 প্রদক্ষিণ, চতুর্দিকে ঘোরা; 3 পায়চারি। [সং. পরি + √ ক্রম্ + অ, অন]। পরিক্রমা বি. 1 ভ্রমণ (তীর্থ পরিক্রমা, বিদেশ পরিক্রমা); 2 (আল.) পর্যালোচনা (সাহিত্য পরিক্রমা)।
প

পরিকেন্দ্র

পরিকেন্দ্র [ pari-kēndra ] বি. (জ্যামি.) সীমারেখা স্পর্শ করে অঙ্কিত বৃত্তের কেন্দ্র, circumcentre (বি. প.)। [সং. পরি + কেন্দ্র]।
প

পরিকীর্তন

পরিকীর্তন [ pari-kīrtana ] বি. বিশেষভাবে কথন বা প্রশংসা (গুণ পরিকীর্তন)। [সং. পরি + কীর্তন]। পরিকীর্তিত বিণ. বিশেষভাবে কথিত বা প্রশংসিত (এই গ্রন্হে তাঁর গুণ পরিকীর্তিত হয়েছে)।
প

পরিকীর্তিত

পরিকীর্তিত বিণ. বিশেষভাবে কথিত বা প্রশংসিত (এই গ্রন্হে তাঁর গুণ পরিকীর্তিত হয়েছে)।
প

পরিকর্তা

পরিকর্তা [ pari-kartā ] (-র্তৃ) বি. জ্যেষ্ঠ অবিবাহিত থাকতে কনিষ্ঠের বিবাহের পুরোহিত। [সং. পরি + কর্তা]।
প

পরিকর

পরিকর [ pari-kara ] বি. 1 কটিবন্ধ (বদ্ধপরিকর); 2 সহচর, সহকারী; 3 পরিজন (পরিকরসহ সভায় এলেন)। [সং. পরি + √ কৃ + অ]।
প

পরিকীর্ণ

পরিকীর্ণ [ pari-kīrṇa ] বিণ. 1 বিক্ষিপ্ত; 2 বিস্তৃত, ব্যাপ্ত (‘পরিকীর্ণ দিগন্ত’: রবীন্দ্র)। [সং. পরি + √ কৃ + ত]।
প

পরিকল্পিত

পরিকল্পিত বিণ. 1 পরিকল্পনা করা হয়েছে এমন; 2 স্হিরীকৃত, সংকল্পিত (পূর্বপরিকল্পিত)।
প

পরিকল্পনা

পরিকল্পনা [ pari-kalpanā ] বি. 1 পরিচিন্তন, চিন্তা; 2 রচনাদির প্রণালী বা নকশা; plan; 3 কাজের প্রণালী বা নকশা সম্পর্কে চিন্তন বা উদ্ভাবন, planning. [সং. পরি + কল্পনা; পরি + √ কল্পি + অন + আ]। পরিকল্পনা আধিকারিক বি. পরিকল্পনা রচনাকারী সরকারি কর্মচারী, planning officer (স. প.)। পরিকল্পিত বিণ. 1 পরিকল্পনা করা হয়েছে এমন; 2 স্হিরীকৃত, সংকল্পিত (পূর্বপরিকল্পিত)।