প

পরিচারক

পরিচারক [ pari-cāraka ] বি. 1 ভৃত্য; 2 সেবক। [সং. পরি + √ চর্ + অক]। স্ত্রী. পরিচারিকা।
প

পরিচায়ক

পরিচায়ক [ pari-cāẏaka ] বিণ. 1 জ্ঞাপক, সূচক, প্রতীক (দূর্বলতার পরিচায়ক, মহত্ত্বের পরিচায়ক); 2 পরিচয়দানকারী (পথপরিচায়ক)। [সং. পরি + √ চি + অক]। স্ত্রী. পরিচায়িকা।
প

পরিচলন

পরিচলন [ pari-calana ] বি. 1 সঞ্চালন, এক স্হান থেকে অন্য স্হানে গমনাগমন; 2 (বিজ্ঞা.) বায়ব ও তরল পদার্থের প্রবাহের সঙ্গে তাপ ও তড়িতের সঞ্চলন, convection (বি. প.)। [সং. পরি + √ চল্ + অন]।
প

পরিচর্যা

পরিচর্যা [ pari-caryā ] বি. 1 সেবা; শুশ্রূষা (রোগীর পরিচর্যা); 2 পূজা (দেবপরিচর্যা)। [সং. পরি + √ চর্ + য + আ]।
প

পরিচরণ

পরিচরণ [ pari-caraṇa ] বি. 1 সেবা; 2 পরিচর্যা। [সং. পরি +√ চর্ + অন]।
প

পরিচর

পরিচর [ pari-cara ] বি. অনুচর; ভৃত্য। [সং. পরি + √ চর্ + অ]।
প

পরিচয়পত্র

পরিচয়পত্র বি. কারও সম্পর্কে জ্ঞাতব্য তথ্যসংবলিত পত্র, পরিচিতির পত্র।
প

পরিচয়

পরিচয় [ pari-caẏa ] বি. 1 আলাপ, জানাশোনা (তার সঙ্গে আমার পরিচয় আছে); 2 নামধাম বংশ প্রভৃতির বিবরণ (লোকটির পরিচয় জানি না); 3 অভিজ্ঞতা (পর্বতারোহণের কষ্ট সম্বন্ধে আমার যথেষ্ট পরিচয় আছে); 4 চিহ্ন অভিজ্ঞান, নিদর্শন (ভদ্রতার পরিচয়); 5 প্রণয়, ভালোবাসা (‘নবপরিচয় কালিয়া বঁধুর সনে’: চণ্ডী)। [সং. পরি + √ চি + অ]। পরিচয়পত্র বি. কারও সম্পর্কে জ্ঞাতব্য তথ্যসংবলিত পত্র, পরিচিতির পত্র।