প

পরিসমাপ্তি

পরিসমাপ্তি [ parisamāpti ] বি. 1 অবসান, সমাপ্তি (বিবাদের পরিসমাপ্তি ঘটল); 2 পরিণতি; 3 সম্পূর্ণতা। [সং. পরি + সমাপ্তি]। বিণ. পরিসমাপ্ত।
প

পরিসংখ্যান

পরিসংখ্যান বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics. [রাশিবিজ্ঞান দ্র]।
প

পরিসংখ্যা

পরিসংখ্যা1 [ parisaṅkhyā1 ] বি. 1 বিশেষভাবে নিরূপিত বা নির্ণীত সংখ্যা; 2 বিশেষভাবে গণনা। [সং. পরি + সংখ্যা]। পরিসংখ্যান বি. কোনো বিষয়ের তথ্যজ্ঞাপক হিসাব বা সংখ্যার সংকলন, statistics. [রাশিবিজ্ঞান দ্র]। পরিসংখ্যা2 [ parisaṅkhyā2 ] বি. 1 স্মৃতি ও মীমাংসাশাস্ত্রের বিধিবিশেষ; 2 কাব্যলংকারবিশেষ। [সং. পরি + সংখ্যা (=বিচার)]।
প

পরিষ্কৃত

পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত।
প

পরিষ্কার

পরিষ্কার [ pariṣkāra ] বি. 1 নির্মলতা; 2 পরিচ্ছন্নতা; 3 স্বচ্ছতা। ☐ (বাং.) বিণ. 1 পরিষ্কৃত, পরিচ্ছন্ন, শোধিত (ঘরদোর পরিষ্কার); 2 পরিপাটি (পরিষ্কার কাজকর্ম); 3 স্বচ্ছ (পরিষ্কার জল); 4 সহজবোধ্য, স্পষ্ট (পরিষ্কার করে বলা); 5 ফরসা, উজ্জ্বল (গায়ের রং পরিষ্কার, পরিষ্কার আলো); 6 অকপট (পরিষ্কার মন); 7 বোধবুদ্ধিযুক্ত, বিচারক্ষম (পরিষ্কার মাথা); 8 মলশূন্য (বুক পরিষ্কার, পেট পরিষ্কার); 9 অনাবিল, স্বচ্ছ, তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি); 10 মেঘযুক্ত (পরিষ্কার আকাশ)। [সং. পরি + √ কৃ + অ]। পরিষ্কৃত বিণ. পরিষ্কার বা সাফ করা হয়েছে এমন; শোধিত; মার্জিত।
প

পরিষ্করণ

পরিষ্করণ [ pariṣkaraṇa ] বি. পরিষ্কারকরণ; শোধন। [সং. পরি + √ কৃ + অন]।
প

পরিষেবক

পরিষেবক বি. বিণ. (রোগীর) শূশ্রূষাকারী, nurse. বি. বিণ. স্ত্রী. পরিষেবিকা।
প

পরিষেবা

পরিষেবা [ pari-ṣēbā ] বি. (রোগীর) শূশ্রূষা বা পরিচর্যা, nursing (স.প.)। [সং. পরি + সেবা]। পরিষেবক বি. বিণ. (রোগীর) শূশ্রূষাকারী, nurse. বি. বিণ. স্ত্রী. পরিষেবিকা।