প

পর্যাণ

পর্যাণ [ paryāṇa ] বি. পশুর পিঠে বসার আসন, জিন, পালান। [সং. পরি +√ যা + অন]।
প

পর্যাটন

পর্যাটক, পর্যাটন [ paryāṭaka, paryāṭana ] যথাক্রমে পর্যটক ও পর্যটন -এর অপ্র. রূপভেদ।
প

পর্যাটক

পর্যাটক, পর্যাটন [ paryāṭaka, paryāṭana ] যথাক্রমে পর্যটক ও পর্যটন -এর অপ্র. রূপভেদ।
প

পর্যাকুল

পর্যাকুল [ paryākula ] বিণ. অত্যন্ত আকুল বা কাতর। [সং. পরি + আকুল]।
প

পর্যস্ত

পর্যস্ত [ paryasta ] বিণ. 1 দূরীকৃত; 2 বিক্ষিপ্ত, চতুর্দিকে নিক্ষেপ করা হয়েছে এমন; 3 বিপর্যস্ত। [সং. পরি + √ অস্ + ত]।
প

পর্যসন

পর্যসন [ paryasana ] বি. 1 দূরীকরণ; 2 দূরে বা চতুর্দিকে ক্ষেপণ। [সং. পরি + √ অস্ (নিক্ষেপ) + অন]।
প

পর্যবেক্ষণ

পর্যবেক্ষণ [ paryabēkṣaṇa ] বি. 1 পরিদর্শন, নিরীক্ষণ, মনোযোগের সঙ্গে লক্ষ করা; 2 (বিজ্ঞা.) প্রাকৃতিক ঘটনা অবেক্ষণ, observation (বি.প.)। [সং. পরি + অবেক্ষণ]। পর্যবেক্ষিত বিণ. পর্যবেক্ষণ করা হয়েছে এমন। পর্যবেক্ষণিকা বি. মানমন্দির, observatory.
প

পর্যবেক্ষক

পর্যবেক্ষক [ paryabēkṣaka ] বিণ. বি. পর্যবেক্ষণকারী, পরিদর্শক। [সং. পরি +অবেক্ষক]।